• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ। চার বছর পর বাড়ি ফেরা হলো না জাহেদের, দোহা বিমানবন্দরে প্রাণ গেল প্রবাসীর লংমার্চের প্রচার মিছিলে জামায়াত নেতার মৃ/ত্যু কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চু/রির অভি/যোগে ছাত্রদল সভাপতি আ/টক ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার : ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ম-র-দে-হ উদ্ধার জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

বাউলের ছেড়া-ফাটা ঝোলা’য় জীবনের বেদনা ও সংগ্রামের কথা বললেন মাসুদ অরুন

এস এম সোহাগ ফরাজী / ২২৭ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

বাউলের ছেড়া-ফাটা ঝোলা’য় জীবনের বেদনা ও সংগ্রামের কথা বললেন মাসুদ অরুন

‎

‎মেহেরপুরের কৃতি সন্তান, কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ মাসুদ অরুন তাঁর নতুন কবিতায় জীবনের বেদনা, সংগ্রাম ও মানবিক সংকটের গভীর চিত্র তুলে ধরেছেন।

‎

‎সম্প্রতি প্রকাশিত তাঁর কবিতা ‘বাউলের ছেড়া-ফাটা ঝোলা’ পাঠকের হৃদয়ে নাড়া দিয়েছে। কবিতায় বাউল জীবনের অভাব-অনটন, স্বজন হারানোর বেদনা, ভালোবাসার আকাঙ্ক্ষা এবং সমাজের প্রান্তিক মানুষের জীবনের কঠিন বাস্তবতা ফুটে উঠেছে।

‎

‎কবিতার পঙক্তিতে তিনি লিখেছেন, “বাউলের ছেড়া-ফাটা ঝোলা, দিন যাপনের কান্না একমুঠো চাল”— যা সাধারণ মানুষের জীবনসংগ্রামের এক হৃদয়স্পর্শী প্রতিচ্ছবি। একই সঙ্গে “স্বজনের রক্তের ঘ্রাণ বুক জুড়ে দহনের দাগ” পঙক্তিতে সমাজ ও রাষ্ট্রের নানা সংকটের প্রতি কবির গভীর বেদনাবোধ প্রকাশ পেয়েছে।

‎

‎সাহিত্যপ্রেমীদের মতে, মাসুদ অরুনের এ কবিতা কেবল ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়; বরং এটি সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের জীবনসংগ্রামের এক শক্তিশালী কাব্যিক দলিল।

‎

‎উল্লেখ্য, মাসুদ অরুন একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd