• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে কোডিন মিশ্রিত সিরাপ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদ: সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে র-ক্ত-ক্ষ-য়ী সং-ঘ-র্ষ: নারীসহ আহত ২৫, ২ জনের অবস্থা আ-শ-ঙ্কা-জ-ন-ক মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ কর্মী জাহেদ বেপারীকে কু/পি/য়ে হ/ত্যা: মাধবপুরে ৩ বছর আগের ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন সেপটিক ট্যাংক থেকে ম-র-দে-হে-র অবশিষ্টাংশ উদ্ধার নারীসহ গ্রেপ্তার ৪ কুলাউড়ায় মিনি ট্রাক থামিয়ে মাছ ও টাকা ছিনতাই: ছাত্রদলের ৩ নেতাকে স্থায়ী অব্যাহতি। আশুলিয়ায় জুতার কারখানার শ্রমিকের ওপর দুর্বৃত্তদের হামলা। ৫০ হাজার টাকার সরকারি সহায়তা। জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ পাটগ্রাম সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে গরু ও ইয়াবাসহ আটক ২ শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে কাজে ফিরুন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রী

শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে র-ক্ত-ক্ষ-য়ী সং-ঘ-র্ষ: নারীসহ আহত ২৫, ২ জনের অবস্থা আ-শ-ঙ্কা-জ-ন-ক

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নারীসহ আহত ২৫, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার (শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী):

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বাকান্দা গ্রামে স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম এবং আব্দুল সহিদের লোকজনের মধ্যে এ দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত সাহাজ উদ্দিন ও আজমান আলীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যে কারণে বিরোধের সূত্রপাত:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) বিকেলে ইউপি সদস্য কামাল মিয়া তাঁর অসুস্থ এক আত্মীয়কে দেখার জন্য আব্দুল সহিদকে নিজের বাড়িতে ডেকে নেন। তবে সেখানে পৌঁছানোর পর কথা-কাটাকাটির একপর্যায়ে আব্দুল সহিদকে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ ওঠে। ওই মারধরের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় আজ সকালে আব্দুল সহিদের নেতৃত্বে খোকন মিয়া, সুহেল মিয়া, জাহিদ হাসান, মতিন মিয়া, আলকাছ মিয়া, রাজু মিয়া, নাদির মিয়া, কামাল মিয়া, ছামির মিয়া, আব্দুল কাদির, মোহাম্মদ আলী, শাহজাদা, জিয়াউর রহমান ও মহিবুর রহমানসহ প্রায় ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলা ও পাল্টা প্রতিরোধ চলাকালে রামদা, সুলফি, জাটা ও কিরিচসহ মারাত্মক দেশীয় অস্ত্রের ব্যাপক ব্যবহার হয়। এতে এলাকায় চরম রণক্ষেত্রের সৃষ্টি হয়। সংঘর্ষে ইউপি সদস্য সাইদুল ইসলাম, আজমান আলী, সুয়েব মিয়া, ফাজিল মিয়া, রিয়াজ উদ্দিন, সুজাত মিয়া ও নার্গিস বেগমসহ এক পক্ষের অন্তত ১৮ জন আহত হন।

উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য:

ইউপি সদস্য সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন, “আগের মারধরের ঘটনায় গ্রামবাসী একটি সামাজিক সালিশ ডেকে আব্দুল সহিদসহ কয়েকজনকে সমাজচ্যুত বা ‘একঘরে’ করার সিদ্ধান্ত নেন। যারা সেই সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন, তাঁদের ওপর প্রতিশোধ নিতেই সহিদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।”

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে আব্দুল সহিদ পাল্টা দাবি করেন, “আমাদের ওপর আগে সাইদুল মেম্বারের লোকজন হামলা করেছিল। আমরা শুধু আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়ে তুলি। তাদের হামলায় আমিসহ আমাদের পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ:

সংঘর্ষের খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পুরোনো শত্রুতার জেরেই ইউপি সদস্য সাইদুল ইসলাম ও আব্দুল সহিদের সমর্থকদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাত ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন কম-বেশি আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং নতুন করে বিশৃঙ্খলা এড়াতে এলাকায় বাড়তি পুলিশি নজরদারি রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd