• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে কোডিন মিশ্রিত সিরাপ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদ: সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে র-ক্ত-ক্ষ-য়ী সং-ঘ-র্ষ: নারীসহ আহত ২৫, ২ জনের অবস্থা আ-শ-ঙ্কা-জ-ন-ক মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ কর্মী জাহেদ বেপারীকে কু/পি/য়ে হ/ত্যা: মাধবপুরে ৩ বছর আগের ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন সেপটিক ট্যাংক থেকে ম-র-দে-হে-র অবশিষ্টাংশ উদ্ধার নারীসহ গ্রেপ্তার ৪ কুলাউড়ায় মিনি ট্রাক থামিয়ে মাছ ও টাকা ছিনতাই: ছাত্রদলের ৩ নেতাকে স্থায়ী অব্যাহতি। আশুলিয়ায় জুতার কারখানার শ্রমিকের ওপর দুর্বৃত্তদের হামলা। ৫০ হাজার টাকার সরকারি সহায়তা। জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ পাটগ্রাম সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে গরু ও ইয়াবাসহ আটক ২ শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে কাজে ফিরুন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রী

আশুলিয়ায় জুতার কারখানার শ্রমিকের ওপর দুর্বৃত্তদের হামলা। ৫০ হাজার টাকার সরকারি সহায়তা।

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের নামে জুতা কারখানার কর্মীর মাথায় দুর্বৃত্তদের হামলা: ঢামেকে জটিল অস্ত্রোপচার, ৫০ হাজার টাকার সরকারি অনুদান

শিল্পাঞ্চল প্রতিবেদক:

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কতিপয় দুষ্কৃতকারীর বর্বর হামলায় মো. সেলিম (২৫) নামের এক জুতা কারখানার জুনিয়র অপারেটর গুরুতর আহত হয়েছেন। মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়েছে।

গতকাল বুধবার (৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আশুলিয়ার ‘ট্রেন্ট শুজ লিমিটেড’ (ফরচুন জিপার) কারখানার সংলগ্ন এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহত মো. সেলিম মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর কানাইপুর গ্রামের মো. আব্দুর রহিম ও সেলিনা খাতুন দম্পতির ছেলে। তিনি আশুলিয়ায় ওই কারখানায় কর্মরত ছিলেন।

হামলা ও তাৎক্ষণিক চিকিৎসা:

কারখানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কারখানা ছুটির পর আশপাশের এলাকায় শ্রমিক আন্দোলনের নামে একদল উশৃঙ্খল বহিরাগত ও দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় অতর্কিতভাবে সেলিমের ওপর হামলা চালিয়ে ভারী বস্তু দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করা হয়। এতে মাথার খুলি ফেটে রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন।

সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের প্রাণান্তকর প্রচেষ্টায় আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাঁর মাথায় সফলভাবে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি ঢামেকের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রমমন্ত্রীর নির্দেশে হাসপাতালে সচিব, নগদ অনুদান:

এদিকে ঘটনার খবর পেয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ নির্দেশনায় আজ শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসাধীন সেলিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মন্ত্রীর পক্ষ থেকে আহত শ্রমিকের সার্বিক চিকিৎসার জন্য পরিবারের হাতে প্রাথমিকভাবে নগদ ৫০ হাজার টাকার জরুরি আর্থিক অনুদান তুলে দেন।

পরিদর্শনকালে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ভার্চ্যুয়ালি সরাসরি সেলিমের বাবা-মায়ের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান এবং তাঁদের সান্ত্বনা দেন। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে আহত শ্রমিকের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি:

হাসপাতালে শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদার সাংবাদিকদের বলেন, “শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলনের নামে কোনো প্রকার সহিংসতা, নৈরাজ্য কিংবা সাধারণ মেহনতি শ্রমিকের ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। যারা এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সরকার আহত শ্রমিকের উন্নত চিকিৎসা ও তাঁর পরিবারের পাশে সর্বাত্মকভাবে রয়েছে।”

এ সময় অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম এবং আহত শ্রমিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd