• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও পৌর এনসিপির আহ্বায়ক পটুয়াখালীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সং-ঘ-র্ষ: নারীসহ ৪ জন নি-হ-ত, আহত অন্তত ১০, এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা: দ্বিতীয় স্ত্রীর ম-র-দে-হ উদ্ধার: এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ দিনে ২ শিশু নিখোঁজ: এলাকায় চরম উৎকণ্ঠা, উদ্ধারে তৎপরতা জোরদারের দাবি ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: সাবেক জামায়াত নেতা আলমগীর ফরাজী কারাগারে, পরিত্যক্ত পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে হ/ত্যা: গাজী নজরুল ইসলামের স্ত্রীর মৃ-ত্যু, ‘তিনি আমাদের কেউ নন, তদন্তের দায়িত্ব সরকারের’—জামায়াত দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুর: ধারালো ব-টি-স-হ যুবক গ্রেপ্তার, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ম-র-দে-হ উদ্ধার

বিশ্বনাথে মহরম চ্যারিটির অর্থায়নে ৫ শতাধিক প্রতিবন্ধী ও দরিদ্রকে আর্থিক সহায়তা প্রদান: রামপাশায় বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথে মহরম চ্যারিটির অর্থায়নে ৫ শতাধিক প্রতিবন্ধী ও দরিদ্রকে আর্থিক সহায়তা প্রদান: রামপাশায় বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সিলেট ও বিশ্বনাথ ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সিলেটের বিশ্বনাথ উপজেলায় যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে’-এর অর্থায়নে এবং রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. খসরু মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় পাঁচ শতাধিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে মো. খসরু মিয়ার নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের আলোচনা ও অতিথিবৃন্দ

মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মহরম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থনপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো. খসরু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. খসরু মিয়া বলেন, “অসহায়, দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহায়তায় আমরা রামপাশার প্রতিটি অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি লাল মিয়া, ইসলাম আলী, রামপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেরুজ্জামান সেরু এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দারুল উলুম মাদ্রাসা দিনারপুরের শিক্ষাসচিব মাওলানা মুর্শেদ আলম।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক মো. জাকারিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রায়হান আহমদ।

এ সময় রামপাশা সিএনজি স্ট্যান্ডের সভাপতি মনশাদ মিয়া, রামপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সুশৃঙ্খলভাবে তালিকাভুক্ত প্রতিবন্ধী ও হতদরিদ্রদের হাতে নগদ সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd