• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: সিলেট পুরাতন কারাগারের জায়গায় নির্মিত হচ্ছে উন্মুক্ত পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স: দশমিনায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ কারবারি নুর ইসলাম গ্রেফতার বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: সিলেটে এমপি তাহসিনা রুশদীর লুনা সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক: বার্ষিক সাশ্রয় হবে প্রায় অর্ধকোটি টাকা,

একেকবার একেক নাম, ঝুলছে ২৮ মামলা: মৌলভীবাজারে ডিবি পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর মিল্টন

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

একেকবার একেক নাম, ঝুলছে ২৮ মামলা: মৌলভীবাজারে ডিবি পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর মিল্টন

মৌলভীবাজার ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে সাড়ে চার লাখ টাকা মূল্যের চোরাই মোটরসাইকেলসহ মিল্টন সরকার (৪৯) নামের এক দুর্ধর্ষ ও পেশাদার আন্তঃজেলা চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন জেলায় ২৮টি চুরি মামলা বিচারাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে (১৫ সেপ্টেম্বর ২০২৬) শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ রোডস্থ ‘নুর ফুডস অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে শ্রীমঙ্গল-হবিগঞ্জগামী মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

চেকপোস্টে পালানোর চেষ্টা ও মোটরসাইকেল জব্দ

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল-হবিগঞ্জ মহাসড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি দল। রাত ৩টা ৪৫ মিনিটের দিকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত গাড়িটি উল্টো দিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করে।

তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল গাফফার সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করে চালককে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে চালকের কাছে মোটরসাইকেলের বৈধ কোনো কাগজপত্র দেখতে চাইলে সে কোনো নথিপত্র দেখাতে ব্যর্থ হয়। কথাবার্তা অসঙ্গতিপূর্ণ হওয়ায় রাত ৪টা ১৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নীল-কালো রঙের ইয়ামাহা ১৫৫ সিসির মোটরসাইকেলটি জব্দ করা হয়।

নাম বদলে অপকর্ম: ২৮ মামলার তথ্য ফাঁস

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত মিল্টন সরকার দেশের আন্তঃজেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের অন্যতম মূল হোতা। সে দীর্ঘদিন ধরে মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুকৌশলে মোটরসাইকেল চুরি করে অজ্ঞাত চোরাকারবারীদের কাছে বিক্রি করে আসছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সে একেক জায়গায় একেক নাম ব্যবহার করত। নিজেকে কখনো ‘মিল্টন কুমার সাহা’, কখনো ‘মিল্টন সরকার’ আবার কখনো ‘মো. সোহেল’ পরিচয় দিত।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলায় ২১টি, মৌলভীবাজারে ৫টি এবং ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন থানায় আরও ২টিসহ মোট ২৮টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।”

পুলিশ আরও জানায়, এর আগে চলতি বছরের ২ জানুয়ারি শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকা থেকেও দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির সরঞ্জামসহ এই মিল্টনকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। জামিনে বেরিয়ে সে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের পূর্বক আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd