• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

মাজারে দখলদারিত্বে কুঠারাঘাত, আয়-ব্যয়ের হিসাব চাইলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম

এস এম সোহাগ ফরাজী / ২৪৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মাজারে দখলদারিত্বে কুঠারাঘাত, আয়-ব্যয়ের হিসাব চাইলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম

‎

‎ শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর দরগাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা অস্বচ্ছতা ও কায়েমী স্বার্থসংশ্লিষ্টদের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।

‎

‎গত ১০ জুন সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি উভয় দরগাহের মসজিদ-মাদরাসা কমিটি, মোতাওয়াল্লী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে দরগাহের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপনের নির্দেশ দেন।

‎

‎জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের আবেদন এবং পরিকল্পনা কমিশনের নির্দেশনার আলোকে এ সভার আয়োজন করা হয়। সভায় দরগাহ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

‎

‎সারওয়ার আলম বলেন, “হযরত শাহজালাল (রহ.) ও তাঁর ভাগ্নে হযরত শাহপরান (রহ.) কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নন। তাঁরা সিলেটবাসীর গর্ব, ঐতিহ্য ও সম্পদ। তাওহীদের আলো নিয়ে আসা এই মহান ব্যক্তিত্বদের দরগাহকে সকলের জন্য উন্মুক্ত ও স্বচ্ছ রাখতে হবে।”

‎

‎তিনি আরও বলেন, দরগাহের সকল আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং নিয়মিতভাবে প্রশাসনের কাছে তা জমা দিতে হবে। কোনো ধরনের অস্বচ্ছতা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

‎

‎সভায় উপস্থিত সংশ্লিষ্টদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

‎

‎স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd