• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাইজভাণ্ডার যাওয়ার পথে কু-পি-য়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হলো দুই ভাইকে: নিহত ১, আহত ১ শিবচরে মা’কে ধ-র্ষ-ণে-র পর হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ: ঘাতক ফারুক গ্রেফতার গোলাপগঞ্জে শিশু সন্তানসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ: সন্ধান চায় পরিবার অভিনয়ের পাশাপাশি গাড়ির ব্যবসায় সামিরা খান মাহি: নতুন পরিচয়ে আত্মপ্রকাশ পটুয়াখালীতে ডিবির অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মন্ত্রিসভায় রদবদল: বঙ্গভবনে শপথ নিলেন চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী জুয়েলার্সে ইমিটেশন রেখে স্বর্ণ আত্মসাৎ: ডিবির অভিযানে ৯৯ ভরি ওজনের ৫৫টি চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী দক্ষিণ সুরমার সিলামে মাজার ও মসজিদের দানবাক্সের টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ওসিসহ আহত ৩০ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শি/শু/র ম-র্মা-ন্তি-ক মৃ-ত্যু: এলাকায় শোকের ছায়া

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে একসঙ্গে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো—খানপাড়া এলাকার আল আমিনের মেয়ে ওজাইফা (১০), মুন্নার মেয়ে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়ামনি (৮) এবং রাকিবের মেয়ে রুবাইয়া (৮)। তারা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করত।

যেভাবে ঘটে দুর্ঘটনা

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়।

পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুইজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর ধারণা, চারজন একসঙ্গে পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়।

কর্তৃপক্ষের বক্তব্য

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান শিমুল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু চারটির মৃত্যু হয়েছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd