• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাইজভাণ্ডার যাওয়ার পথে কু-পি-য়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হলো দুই ভাইকে: নিহত ১, আহত ১ শিবচরে মা’কে ধ-র্ষ-ণে-র পর হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ: ঘাতক ফারুক গ্রেফতার গোলাপগঞ্জে শিশু সন্তানসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ: সন্ধান চায় পরিবার অভিনয়ের পাশাপাশি গাড়ির ব্যবসায় সামিরা খান মাহি: নতুন পরিচয়ে আত্মপ্রকাশ পটুয়াখালীতে ডিবির অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মন্ত্রিসভায় রদবদল: বঙ্গভবনে শপথ নিলেন চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী জুয়েলার্সে ইমিটেশন রেখে স্বর্ণ আত্মসাৎ: ডিবির অভিযানে ৯৯ ভরি ওজনের ৫৫টি চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী দক্ষিণ সুরমার সিলামে মাজার ও মসজিদের দানবাক্সের টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ওসিসহ আহত ৩০ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গোলাপগঞ্জে শিশু সন্তানসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ: সন্ধান চায় পরিবার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২০ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গোলাপগঞ্জে শিশু সন্তানসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ: সন্ধান চায় পরিবার

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ৮ বছর বয়সী একমাত্র কন্যা সন্তানসহ মুনিরা জান্নাত মুন্নি (২৮) নামের এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর থেকে পরিবার-পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

নিখোঁজরা হলেন—গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের রুবেল আহমদের স্ত্রী মুনিরা জান্নাত মুন্নি এবং তাঁদের কন্যা রামিশা জান্নাত ইভা (৮)।

ঘটনার বিবরণ

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে কাউকে কিছু না জানিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন মুন্নি। এরপর থেকে মা-মেয়ের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো হদিস মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সন্ধানের জন্য অনুরোধ

নিখোঁজ মা-মেয়ের সন্ধান পেতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। কোনো হৃদয়বান ব্যক্তি তাঁদের খোঁজ পেয়ে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে ০১৭৪৩৬৫২৪১৮ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd