• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাইজভাণ্ডার যাওয়ার পথে কু-পি-য়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হলো দুই ভাইকে: নিহত ১, আহত ১ শিবচরে মা’কে ধ-র্ষ-ণে-র পর হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ: ঘাতক ফারুক গ্রেফতার গোলাপগঞ্জে শিশু সন্তানসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ: সন্ধান চায় পরিবার অভিনয়ের পাশাপাশি গাড়ির ব্যবসায় সামিরা খান মাহি: নতুন পরিচয়ে আত্মপ্রকাশ পটুয়াখালীতে ডিবির অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মন্ত্রিসভায় রদবদল: বঙ্গভবনে শপথ নিলেন চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী জুয়েলার্সে ইমিটেশন রেখে স্বর্ণ আত্মসাৎ: ডিবির অভিযানে ৯৯ ভরি ওজনের ৫৫টি চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী দক্ষিণ সুরমার সিলামে মাজার ও মসজিদের দানবাক্সের টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ওসিসহ আহত ৩০ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অবৈধ অভিবাসন প্রতিরোধে সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান প্রতিনিধিদলের বৈঠক

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

অবৈধ অভিবাসন প্রতিরোধে সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান প্রতিনিধিদলের বৈঠক

স্টাফ রিপোর্টার / জাতীয়: বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন (Illegal Migration) প্রতিরোধ ও সংশ্লিষ্ট অপরাধ দমনে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইতালির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) ঢাকার মালিবাগে অবস্থিত সিআইডি সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দ্বিপক্ষীয় আলোচনা ও সহযোগিতার ক্ষেত্র

সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে সাক্ষাৎ করেন ইতালিয়ান স্টেট পুলিশের মাইগ্রেশন অ্যাটাশে জিউসেপ্পে ডি জিওভান্নি (Mr. Giuseppe Di Giovanni) এবং দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের প্রতিনিধি ফ্রান্সেসকা কাজান (Ms. Francesca Cazan)।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন প্রতিরোধ, মানবপাচার ও এ-সংক্রান্ত অপরাধ দমন, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারসহ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd