• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে চাঞ্চল্য ও আতঙ্কের আতঙ্ক: আম্বরখানায় ডাস্টবিন থেকে মানুষের কা/টা পা- উদ্ধার সাড়ে পাঁচ মাস পরে মাথায় পরোয়ানা নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ঢাকা মিরপুরে পুলিশের বড় ধরনের সাফল্য: ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে কেন্দ্রীয় নেতাসহ ৪৫ জন গ্রেফতার ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার: গোপনে ঝটিকা মিছিল ও নাশকতার ছক সিলেটে চাঞ্চল্যকর ৩ খু-নে-র মূল অভিযুক্ত বাবুল কারাগারে: উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছোরা, কাল মামলা দায়ের শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ৩য় বারের মতো প্রকাশ্যে গণনা হবে ১৫ আগস্ট ওসমানী মেডিকেলের ৫ম তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তৃণমূল পর্যায়ে গণিতচর্চা প্রসারে বিশেষ সম্মতি সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সাক্ষাৎ ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ

মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৯ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৯ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার দৈনিক জীবন যাএা

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। প্রধান অতিথির বক্তব্যে তিনি মরহুম আরাফাত রহমান কোকোর বর্ণাঢ্য জীবন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অসামান্য অবদান এবং গভীর দেশপ্রেমের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তব্য শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব জনাব মোস্তফা জগলুল পাশা পাপেল সহ ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং স্থানীয় সাধারণ ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd