• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ নারী চালক ও নারী কর্মীদের নিয়ে বগুড়ায় চালু হচ্ছে বিআরটিসির বিশেষ বাস সেবা রাজনৈতিক পরিচয়ের অপপ্রচারের জবাবে মুখ খুললেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আলী। কোনো দল না করার স্পষ্ট ঘোষণা ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। ৪০০ কোটি টাকা আত্মসাৎ: আল-আকাবা সমিতির পরিচালক ও জামায়াতের সাবেক আমির ওয়াহেদ কারাগারে সুনামগঞ্জে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মসজিদের ইমাম গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে  ‘হাসিনার সিস্টেম না ভেঙে বিদ্যুৎ খাত বাঁচান’: চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা: প্রখ্যাত শিল্পী মুজিব পরদেশী কারাগারে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তফা কামাল আর নেই জুলাই আন্দোলনের সকল অংশীজনের সাথে আলোচনা করে সংবিধানের সংশোধন চূড়ান্ত হবে: বিশেষ কমিটির ১ম বৈঠক

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তফা কামাল আর নেই

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তফা কামাল আর নেই, কেমুসাস’র গভীর শোক

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী | সিলেট প্রতিনিধি

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত কলামিস্ট ও সমাজসেবী সৈয়দ মোস্তফা কামাল (মস্তই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, কলামিস্ট ও সমাজসেবী সৈয়দ মোস্তফা কামালের জানাজার নামাজ বুধবার আসরের নামাজের পর সিলেটের কুমারপাড়া ঝরনার পার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে হযরত মানিক পীর (র.) টিলাস্থ গোরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা শোয়েব আহমদ চৌধুরী।

ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত অমায়িক ও সদালাপী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। মরহুমের তিন সন্তানের মধ্যে দুই পুত্র ও এক কন্যা দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাঁর পৈতৃক নিবাস সিলেটের বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামে।

কেমুসাস’র শোক প্রকাশ:

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর কার্যকরী পরিষদের সাবেক সদস্য কলামিস্ট সৈয়দ মোস্তফা কামাল (মস্তই)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান ও সাধারণ সম্পাদক সেলিম আউয়াল। এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ব্যক্তিগত জীবনে সৈয়দ মোস্তফা কামাল ছিলেন অত্যন্ত সদালাপী ও কর্মনিষ্ঠ একজন মানুষ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তাঁর প্রয়াণে সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবন যাএা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd