বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের ৪৩ সদস্যবিশিষ্ট সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণা: শিরু আহ্বায়ক, রাসেল সদস্য সচিব
সিলেট প্রতিনিধি (শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী):
দুর্নীতিমুক্ত সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ‘বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চ’-এর সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা মহাসচিব মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে ৪৩ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী ফোরামের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা শেষে সংগঠনের গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট মো. একরামুল হাসান শিরুকে আহ্বায়ক এবং ‘দৈনিক বার্তা বাহক’ ও ‘সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট কবি নূরুদ্দীন রাসেলকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও নেতৃত্ব:
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আয়কর আইনজীবী মো. জহিরুল ইসলাম রিপন।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—
এডভোকেট মো. নজরুল ইসলাম, এডভোকেট এ.এইচ.এম ওয়াসিম, এডভোকেট মো. সাইফুল আলম, ডা. এ.এফ.এম আব্দুল্লাহ (পলাশ), আয়কর আইনজীবী খায়রুল আলম, ইঞ্জিনিয়ার হান্নান সরকার, হাজী শাহিনুর রহমান শাহিন এবং মো. আজির উদ্দিন।
আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ:
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—
এডভোকেট মো. আলা উদ্দিন, এডভোকেট ঝন্টু চন্দ দাস, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট জয়শ্রী দাস জয়া, এডভোকেট শাবানা ইসলাম, বাউল পথিক রাজু, শিক্ষক সৈয়দ আল মোস্তাকীম, ব্যবসায়ী আব্দুল আলিম আলম, সাংবাদিক ফারহানা বেগম হেনা, আবু বকর তালুকদার, মোছা. লিপি বেগম, কাজী সজিব আহমদ তালুকদার, ইমরান হোসেন, নদীমুল্লাহ কামাল, ইসমাইল আলী টিপু, কামাল আহমদ, মো. ছাদেকুর রহমান, মো. খায়রুর রহমান ইবাদ, আশরাফুল আলম রাব্বী, কাওছার আহমদ খসরু, মো. লিমন আহমদ, সৈয়দ নিয়াজ আহমদ, রুহুল আহমদ, আলম আহমদ তাপাদার, মুরশেদ আহমদ, নাঈমা বেগম, সুমন আহমদ সুজা, আব্দুল আহাদ, বুরহান উদ্দিন রুকন, সৈয়দ মায়াজ আহমদ তালহা, মো. জাবেদ আহমদ ও মো. আল আমিন।
সম্মানিত উপদেষ্টা পরিষদ:
কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন—
এডভোকেট মো. ওবায়দুর রহমান, এডভোকেট শাহ্ মোহাম্মদ মোসাহিদ আলী, এডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, এডভোকেট সমর বিজয় শী শেখর, এডভোকেট আব্দুল মজিদ খোকা, এডভোকেট মো. জুবায়ের বখ্ত, ডাক্তার মো. এনামুল হক, এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া, এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান এবং জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কাশেম রুমন।
এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ রূপরেখা ও সাংগঠনিক নির্দেশনা:
সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব জানান, বিভাগীয় পর্যায়ে পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি তৃণমূলের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিক অংশীদারত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই মঞ্চের মূল উদ্দেশ্য। বিশেষ করে সিলেট অঞ্চলের বড় বড় মেগা উন্নয়ন প্রকল্পে দুর্নীতি রোধে ওয়াচডগ বা পর্যবেক্ষক হিসেবে ভূমিকা রাখবে এই সংগঠন।
সেই লক্ষ্য সামনে রেখে আগামী এক বছরের মধ্যে সিলেট বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ সমাপ্ত করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগের আওতাধীন চারটি জেলা (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) এবং সিলেট মহানগর শাখা কমিটি দ্রুত গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে শক্তিশালী শাখা কমিটি বিস্তার করা হবে।
সিলেটের ন্যায্য দাবি-দাওয়া আদায়, সামাজিক অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক বহুমুখী কর্মসূচির মাধ্যমে সংগঠনটি মাঠে সক্রিয় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
এস এম সোহাগ ফরাজী