• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের সং-ঘ-র্ষে সাংবাদিক আহত ‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ

লা/শ দাফনে বাধা ও নারীদের কবর খোঁড়া নিয়ে মুফতি তাহেরীর মন্তব্য ভাইরাল

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

লাশ দাফনে বাধার মুখে নারীদের কবর খোঁড়ার ঘটনায় মুফতি তাহেরীর ক্ষোভ: ‘ইতিহাসে জীবিত মানুষের চেয়ে মৃতের কণ্ঠস্বর প্রবল হয়’

নিজস্ব প্রতিবেদক:

মৃত ব্যক্তির লাশ দাফনে বাধা এবং পুরুষদের অনুপস্থিতিতে নারীদের নিজেদের হাতে কবর খোঁড়ার সাম্প্রতিক ঘটনায় তীব্র ক্ষোভ ও মানবিক যন্ত্রণা প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি সমাজের এমন চরম নৈতিক ও মানবিক স্খলনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন নিয়ে জটিলতা এবং স্বজন নারীদের কবর খোঁড়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে মুফতি তাহেরী লেখেন, “সদ্য, প্রথম দেখলাম লাশ দাফনে বাধা-বিপত্তির মুখে কবর খুঁড়ছে মহিলারা নিজেই।”

অতীতে ঘটে যাওয়া বর্বরতার স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও লেখেন, “কয়েক মাস পূর্বেও দেখেছি কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়ে ছাই করে ফেলা হয়েছিল।”

এমন অমানবিক ও প্রতিহিংসামূলক আচরণের পরিণাম তুলে ধরে কঠোর বার্তা দিয়ে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “সবার মনে রাখা উচিত, ইতিহাসে কখনো কখনো জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের কণ্ঠস্বরই বেশি প্রবল হয়ে ওঠে।”

মুফতি তাহেরীর এই বক্তব্য প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নেটিজেনরা তাঁর মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলছেন, মানুষের মৃত্যুর পর ধর্মীয় ও মানবিক অধিকার হরণ করে এমন নোংরা প্রতিহিংসার চর্চা কোনো সুস্থ সমাজ বা ধর্মীয় অনুশাসনের অংশ হতে পারে না।

 

এস এম সোহাগ ফরাজী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd