• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

জকিগঞ্জে জায়গা-সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলের বর্বরোচিত হামলা: চিকিৎসাধীন মায়ের মৃ-ত্যু,

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে জায়গা-সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলের বর্বরোচিত হামলা: চিকিৎসাধীন মায়ের মৃত্যু, আড়াই বছরের শিশুসহ আহত ৪

সিলেট প্রতিনিধি (শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী):

সিলেটের জকিগঞ্জে বসতবাড়ির জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে নেওয়া ও টাকার দাবিতে পরিবারের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে এক পাষণ্ড ছেলে। এ হামলায় লাঠির আঘাতে গুরুতর আহত মা পিয়ারা বেগম (৬৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনায় আড়াই বছরের এক নিষ্পাপ শিশুকন্যাসহ পরিবারের আরও চার সদস্য রক্তাক্ত জখম হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) দিবাগত মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পিয়ারা বেগম।

এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত ছেলে সুমন আহমদকে (৩২) তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত পিয়ারা বেগম জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী।

টাকা ও সম্পত্তির দাবিতে দফায় দফায় হামলা:

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত সুমন আহমদ বেশ কিছুদিন ধরে মাদক সেবনের টাকার পাশাপাশি বসতবাড়ির জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য পরিবারকে প্রতিনিয়ত চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

এরই জেরে গত শুক্রবার জায়গা লিখে দেওয়ার দাবিতে সুমন তাঁর সৎমা কুটিনা বেগমকে (৪৫) লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। পরবর্তীতে পরদিন শনিবার রাত আনুমানিক ১১টার দিকে একই বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু করেন তিনি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুমন লাঠিসোঁটা নিয়ে পরিবারের সবার ওপর এলোপাতাড়ি হামলা চালান।

হামলায় পিয়ারা বেগম, সৎমা কুটিনা বেগম, সুমনের ভাই শাহীন আহমদ (৩৮), ভাবি শাহানা বেগম (৩২) এবং আড়াই বছরের অবুঝ ভাতিজি ইসরাত জাহান মারাত্মকভাবে জখম হন। স্বজন ও স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় রোববার মধ্যরাতে পিয়ারা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আদালতে প্রেরণ ও হত্যা মামলা সংযোজন:

এ ঘটনায় গুরুতর আহত বড় ভাই শাহীন আহমদ বাদী হয়ে ছোট ভাই সুমন আহমদ ও আরেক ভাই শামীম আহমদকে (৪৭) অভিযুক্ত করে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী জানিয়েছেন, আহতদের মধ্যে তাঁর স্ত্রী শাহানা বেগম ও আড়াই বছরের কন্যাসন্তান ইসরাত জাহানের অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার পর পরই অভিযান চালিয়ে সুমনকে তাঁর নিজ বসতঘর থেকে আটক করা হয়। রোববার তাঁকে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি আরও জানান, যেহেতু চিকিৎসাধীন অবস্থায় মা পিয়ারা বেগম মারা গেছেন, তাই চলমান মামলায় হত্যাসংক্রান্ত দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজনের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত গ্রহণ করা হচ্ছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd