• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক নাটোরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক: ৪টি মোবাইল ও মোটরসাইকেল জব্দ,

‘এক থাপ্পড়ে মৌলভীপাড়ায় আগুন লেগে গেছে’—মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

টঙ্গীর মাদ্রাসার ঘটনা ঘিরে পাল্টাপাল্টি বিতর্ক: ‘এক থাপ্পড়ে মৌলভীপাড়ায় আগুন লেগে গেছে’ বললেন তাহেরী

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় ঘটে যাওয়া সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনা এবং তা নিয়ে ধর্মীয় বক্তাদের মধ্যকার পাল্টাপাল্টি বাহাসকে কেন্দ্র করে নতুন মন্তব্য করেছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। ঘটনাটির রেশ ধরে প্রতিপক্ষ আলেমদের সমালোচনার জবাবে তিনি মন্তব্য করেছেন, “এক থাপ্পড়ে মৌলভীপাড়ায় আগুন লেগে গেছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর বক্তব্যের একটি ভিডিওতে দেখা যায়, টঙ্গীর মাদ্রাসার ঘটনা নিয়ে বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও কাদা ছোড়াছুড়ির প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

ভিডিওতে তিনি ইঙ্গিত করেন, মাদ্রাসায় ঘটে যাওয়া ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ নিয়ে একটি মহলের বিভ্রান্তিকর সাফাইয়ের জবাব দিতে গিয়েই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর এই ক্ষোভমিশ্রিত ব্যঙ্গাত্মক উক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনার সূত্রপাত করে।

উল্লেখ্য, টঙ্গীতে এক মাদ্রাসা উপাধ্যক্ষের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে কওমি আলেম জুবায়ের আহমেদ তাসরিফ দাবি করেন যে প্রতিষ্ঠানটি কওমি ধারার নয়, বরং আলিয়া মাদ্রাসা। এমন প্রেক্ষাপটে বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে মুফতি তাহেরীর এই বক্তব্য বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলেম ও সাধারণ নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্ক ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd