• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন: নতুন চেয়ারপারসন গোলজার খান, সেক্রেটারি মোহাব্বত শেখ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৮ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন: নতুন চেয়ারপারসন গোলজার খান, সেক্রেটারি মোহাব্বত শেখ

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, স্টাফ রিপোর্টার:

যুক্তরাজ্যে অত্যন্ত উৎসবমুখর, আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে ২০২৬–২৮ মেয়াদের জন্য চেয়ারপারসন পদে গোলজার খান, জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ মোহাব্বত শেখ এবং ট্রেজারার পদে মনির আহমদ নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) যুক্তরাজ্যের লন্ডনের পার্শ্ববর্তী শহরের দি গ্র্যান্ড রাউন্ড হাউস পার্টি সেন্টারে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে সাধারণ ভোটারদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্বনাথে শিক্ষার আলো ছড়ানো ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কল্যাণে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্টের নির্বাচনকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে শত শত প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রবাসীদের এক মহা মিলনমেলায় রূপ নেয়।

ট্রাস্টের মোট ৮০৮ জন ট্রাস্টির মধ্যে ৭৪৯ জন সম্মানিত ভোটার সরাসরি উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নতুন ‘বোর্ড অব ম্যানেজমেন্ট’ কমিটি গঠন করেন।

এজিএম ও প্রতিবেদন পেশ:

ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরুর পূর্বে ট্রাস্টের বর্তমান চেয়ারপারসন মাফিজ খানের সভাপতিত্বে এবং বর্তমান সেক্রেটারি গোলজার খানের দক্ষ পরিচালনায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় বিগত অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয় বিবরণী, সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন এবং ট্রাস্টের বিশেষ বার্ষিক স্মারক প্রকাশ করা হয়।

সভায় বক্তব্য তুলে ধরেন ভাইস চেয়ারপারসন মিসবাহ উদ্দিন, ফরিদ আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম রঞ্জু, কবির মিয়া, ট্রেজারার আখলাকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হাসিনুজ্জামান, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন, ইসি মেম্বার আবুল হোসেন মামুন, খালেদ খান, নেছার আলী লিলু, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আব্দুস সালাম, শেখ মোবাশ্বির আলী ও গয়াছ উদ্দিন প্রমুখ।

ভোট ও ফলাফল ঘোষণা:

নির্বাচনে মূলত ‘গোলজার-কুদ্দুছ-মনির’ এবং ‘মিসবাহ-মোহাব্বত-নেছার’ নামের দুটি পৃথক শক্তিশালী প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

ভোট গণনা শেষে রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশিষ্ট ইমিগ্রেশন জজ বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম ইয়াহহিয়া, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ আব্দুল মতিন এবং আবুল কাহার।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মূল চেয়ারপারসন পদে গোলজার খান ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিসবাহ উদ্দিন পান ৩৫৬ ভোট (ব্যবধন ৩৭ ভোট)।

জেনারেল সেক্রেটারি পদে তীব্র লড়াইয়ে মোহাম্মদ মোহাব্বত শেখ ৩৮৯ ভোট পেয়ে বিজয়ী হন; তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুছ পান ৩৪৪ ভোট (ব্যবধন ৪৫ ভোট)।

ট্রেজারার পদে মনির আহমদ ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন; তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেছার আলী লিলু পান ৩৪৯ ভোট (ব্যবধন ৩৫ ভোট)।

অন্যান্য পদে বিজয়ীদের তালিকা:

ভাইস চেয়ারপারসন (২টি পদ): আখলাকুর রহমান (৪৩৬ ভোট) এবং আজম খান (৪২৭ ভোট) নির্বাচিত হন। তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কবির মিয়া পান ২৯৫ ভোট এবং ফরিদ আহমদ পান ২৯৩ ভোট।

জয়েন্ট সেক্রেটারি (২টি পদ): আব্দুর রহিম রঞ্জু (৪১৬ ভোট) ও শরিফুল ইসলাম (৩৯৪ ভোট) জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বী শাহ নূরুল আলম নাহিন ৩১২ ভোট ও সিরাজুল ইসলাম ৩০০ ভোট পান।

অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার: আবুল হোসেন মামুন ৪০০ ভোট পেয়ে বিজয়ী হন; তাঁর প্রতিদ্বন্দ্বী তোফাজ্জুল আলম পান ২৪৬ ভোট।

প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি: মোহাম্মদ দৌলত হোসেন ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হন; নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ মাসুদ রনি পান ৩১৯ ভোট।

কালচারাল সেক্রেটারি: মদরিছ আলী মফজ্জল ৩৯২ ভোট পেয়ে বিজয়ী হন; প্রতিদ্বন্দ্বী আব্দুর রব পান ৩১৩ ভোট।

নির্বাহী সদস্য (ইসি মেম্বার – ৭টি পদ): আজিজুর রহমান খান রাজু (৪৫১ ভোট), আমিনুর রহমান (৪২৯ ভোট), আব্দুল বাছিত রফি (৩৮৮ ভোট), শাহ তাজুল ইসলাম (৩৭৮ ভোট), রুহেল ইসলাম (৩৭৩ ভোট), মো. কামরুজ্জামান (৩৭০ ভোট) এবং আজিজুর রহমান রুমেল (৩৫৭ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ট্রাস্টের সাধারণ সদস্য ও প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান। নবনির্বাচিত কমিটি বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুদান প্রদান এবং আধুনিক শিক্ষা নিশ্চিতকরণে নিজেদের সর্বাত্মক অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd