• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চা-বাগানে উল্টে গেল নোহা মাইক্রোবাস: নারী-শিশুসহ আহত ৭

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চা-বাগানে উল্টে গেল নোহা মাইক্রোবাস: নারী-শিশুসহ আহত ৭

স্টাফ রিপোর্টার:

শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দভ্রমণে বের হয়েছিলেন তাঁরা। সবুজ চা-বাগানের মনোরম প্রকৃতি দেখার সেই আনন্দযাত্রা চোখের পলকে রূপ নিল এক রক্তক্ষয়ী দুর্ঘটনায়। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর চা-বাগানের ভেতরে আছড়ে পড়ে উল্টে গেছে একটি পর্যটকবাহী নোহা মাইক্রোবাস। এতে নারী ও শিশুসহ অন্তত ৭ জন যাত্রী আহত হয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকালে মৌলভীবাজারের কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোয়াইউনি মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবের অবকাশে পরিবারের নারী ও শিশুদের নিয়ে সপরিবারে পর্যটন এলাকায় আনন্দভ্রমণের উদ্দেশ্যে নোহা মাইক্রোবাসটি নিয়ে রওনা দিয়েছিলেন যাত্রীরা। পথে গাড়িটি লোয়াইউনি মাজার এলাকা অতিক্রম করার সময় দ্রুতগতির কারণে চালক হঠাৎ স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

মুহূর্তের মধ্যে মাইক্রোবাসটি সড়ক ছেড়ে ছিটকে গিয়ে পাশের গভীর চা-বাগানের নিচে পড়ে কয়েক দফা উল্টে যায়। এতে গাড়িটির সামনের অংশ ও ছাদ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে রক্তাক্ত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের চা-বাগানের শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও মহাসড়কে চলাচলকারী পথচারীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা গাড়ির ভেতর থেকে নারী ও শিশুদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের জখম গুরুতর বলে জানা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি চা-বাগান থেকে উদ্ধারের তৎপরতা চলছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd