• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

মা ইলিশ রক্ষায় উপকূলীয় জলসীমায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সাঁড়াশি যৌথ অভিযান

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মা ইলিশ রক্ষায় উপকূলীয় জলসীমায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সাঁড়াশি যৌথ অভিযান

উপকূলীয় প্রতিবেদক:

প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ পরিবেশ নিশ্চিত ও অবৈধ শিকার বন্ধে নদী ও সমুদ্র মোহনায় একযোগে মাঠে নেমেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে উপকূলীয় নদী এবং তৎসংলগ্ন বিস্তৃত মোহনা এলাকায় পরিচালিত হচ্ছে এ বিশেষ যৌথ অভিযান।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৮টা থেকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, স্টেশন নিজামপুর, স্টেশন হাতিয়া এবং সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তরের যৌথ সমন্বয়ে এ ধারাবাহিক অভিযান শুরু হয়।

অভিযান চলাকালে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন গুরুত্বপূর্ণ পায়রা নদীর সুবেদখালী, মোনোহরখালী, গোলখালী, চরখালী ও কাঁকড়াবুনিয়া পয়েন্টে বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়। পাশাপাশি কলাপাড়া থানাধীন হাজীপুর, নিজামপুর, নিশানবাড়িয়া, মহিপুর এবং নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাট, বাংলা বাজার ও সূর্যমুখী খাল সংলগ্ন নদী ও সমুদ্র এলাকায় একযোগে জলযান নিয়ে টহল দেয় যৌথ আভিযানিক দল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে যাতে কোনো অসাধু চক্র মা ইলিশ শিকার, আহরণ, পরিবহন বা বাজারজাত করতে না পারে, সেজন্য স্পিডবোট ও মেটাল শার্কের সাহায্যে সার্বক্ষণিক পাহারা বসানো হয়েছে। স্পর্শকাতর প্রজনন এলাকাগুলোতে পেতে রাখা অবৈধ জাল অপসারণের পাশাপাশি জেলেদের আইন মেনে চলার জন্য মাইকিং করে সচেতন করা হচ্ছে।

কোস্ট গার্ড সূত্র নিশ্চিত করেছে, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাতীয় সম্পদ রক্ষায় দিন-রাত ২৪ ঘণ্টা এই সাঁড়াশি যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd