• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

পটুয়াখালীতে ২৩ পুরিয়া হেরোইনসহ নারীসহ গ্রেফতার ২: মাদক আইনে মামলা

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীতে ২৩ পুরিয়া হেরোইনসহ নারীসহ গ্রেফতার ২: মাদক আইনে মামলা

স্টাফ রিপোর্টার :

পটুয়াখালী পৌর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ পুরিয়া হেরোইনসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন প্রায় ৭ গ্রাম বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদক উদ্ধার ও বিশেষ দায়িত্ব পালনকালে পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পৌর ৩ নম্বর ওয়ার্ডের শিমুলবাগ এলাকার একটি বসতঘরের সামনে মাদক বেচাকেনা চলছে। সংবাদ পাওয়া মাত্রই তিনি সঙ্গীয় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বায়েজীদ, এএসআই সুমন হাওলাদার ও সংশ্লিষ্ট পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় শিমুলবাগ এলাকার খান বাড়ির বাসিন্দা মো. রাকিব খানের ঘরের মূল দরজার সামনে সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান লক্ষ্য করে পুলিশ সদস্যরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেন। এ সময় পালানোর চেষ্টা করলে নারীসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পটুয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিমুলবাগ এলাকার মো. ফরিদ খান ও বিউটি বেগমের ছেলে মো. রাকিব খান (২৫) এবং একই এলাকার মো. আনিচ গাজীর স্ত্রী পপি বেগম (৩৫)।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে সাদা ও স্বচ্ছ পলিথিনে মোড়ানো ২৩ পুরিয়া কথিত অবৈধ মাদকদ্রব্য হেরোইন জব্দ করা হয়, যার মোট ওজন ৭ গ্রাম।

পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে আটককৃতরা এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd