• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএনপি আন্দোলন করেছে আদর্শের জন্য, চাঁদাবাজি বা লুটপাটের জন্য নয়: সিরাতুন্নবী সম্মেলনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক মেহেন্দীগঞ্জে বোরকা পরে কৃষক কবিরের হাত-পায়ের র/গ ও গ/লা কে/টে হ/ত্য ইসলামের নামে ঘৃণা ছড়ালে সমাজে অশান্তি বাড়বে’: শিবিরের সাবেক নেতাকে ইঙ্গিত করে রাশেদ খানের কড়া প্রতিক্রিয়া মাদ্রাসায় শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা: শিক্ষককে অবরুদ্ধের পর পুলিশ হেফাজতে বাংলাদেশ থেকে কোনো হুজুরকে ঢুকতে দেওয়া হবে না’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বনানীতে ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি: বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে নারী নির্যাতন মামলায় স্বামী গ্রেপ্তার মসজিদ থেকে ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার: গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অ/স্ত্র উদ্ধার শিল্পকলা একাডেমিতে আট বিভাগব্যাপী কবীর-লালন ভাবসংগীত উৎসবের পর্দা উঠল

সিলেট কোতোয়ালী পুলিশের পৃথক অভিযান: আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ ছিনতাইকারী গ্রেপ্তার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৩ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট কোতোয়ালী পুলিশের পৃথক অভিযান: আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে সাতটি মামলার আসামি এক কুখ্যাত আন্তঃজেলা ডাকাত এবং ধারালো সুইচ গিয়ার চাকুসহ এক সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ও বিকেলে নগরীর আদালত প্রাঙ্গণ ও কাষ্টঘর এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযান: একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সদর কোর্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নোয়াখালীর কুখ্যাত আন্তঃজেলা ডাকাত মো. জামাল হোসেন সবুজকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানিয়েছে, সবুজের বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দুটি নিয়মিত মামলার গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি (পেন্ডিং) রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে ২টি, ডাকাতির ঘটনায় ২টি, ডাকাতির প্রস্তুতির ১টি এবং মাদক আইনে ২টিসহ মোট ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

দ্বিতীয় অভিযান: ধারালো সুইচ গিয়ারসহ ছিনতাইকারী আটক

একই দিন বিকেল ৫টার দিকে বন্দরবাজার ফাঁড়ি পুলিশের আরেকটি দল নগরীর কাষ্টঘর এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো দেশীয় অস্ত্র ‘সুইচ গিয়ার’ চাকুসহ তাজুল ইসলাম রাসেল (২৫) নামের এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। রাসেল সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ডাকাত ও ছিনতাইকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এস এম সোহাগ ফরাজী

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd