• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সিলেট এসএমপির সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার তাগিদ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট এসএমপির সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সেপ্টেম্বর/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভার সূচনাতেই পুলিশ কমিশনার পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

এরপর উন্মুক্ত পর্বে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিজেদের কল্যাণমূলক প্রস্তাব, সমস্যা ও দাবি উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। পুলিশ কমিশনার সদস্যদের বক্তব্য মনোযোগের সঙ্গে শোনেন এবং বাস্তবসম্মত প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের জন্য উপস্থিত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি সদস্যদের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও আন্তরিকতার বাতাবরণ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে শতভাগ নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানে সদা সচেষ্ট থাকতে হবে।

পাশাপাশি বাংলাদেশ পুলিশের নির্ধারিত ড্রেস রুল মেনে চলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্ব প্রদর্শনের তাগিদ দেন তিনি। এছাড়া প্রতিটি থানার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ক্লিনিং অফিসারদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়ার পাশাপাশি সদস্যদের শারীরিক সক্ষমতা ধরে রাখতে নিয়মিত শরীরচর্চার পরামর্শ দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন।

এছাড়া এসএমপির বিভিন্ন ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ লাইন্সের আরআইসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd