• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচোরা রাজীবের’: সুইচ গিয়ারসহ গ্রেপ্তার শীর্ষ ছিনতাইকারী

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচোরা রাজীবের’: সুইচ গিয়ারসহ গ্রেপ্তার শীর্ষ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেও পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি ও চিহ্নিত শীর্ষ ছিনতাইকারী রাজীব ওরফে ‘মাছচোরা রাজীব’। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক যৌথ অভিযানে একটি ধারালো সুইচ গিয়ার চাকুসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম এবং ডিবি সিআরটি (DB CRT) স্পেশাল টিমের ইনচার্জ এসআই (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ সাঁড়াশি অভিযান চালায়।

অভিযানকালে ধূর্ত অপরাধী রাজীবকে চারদিক থেকে ঘিরে ফেলে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ আভিযানিক দল। এ সময় তার শরীর তল্লাশি করে একটি ধারালো সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

এসএমপি জানায়, গ্রেপ্তারকৃত রাজীব কোতোয়ালী মডেল থানার চাঞ্চল্যকর পুলিশ এসল্ট (মামলা নং- ২৪(৮)২৬)-এর এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে ১টি, দস্যুতার ২টি এবং বিশেষ ক্ষমতা আইনে ১টিসহ বিভিন্ন থানায় ৫টিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে রাজীব নিয়মিত বেশভূষা পরিবর্তন করে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকত। গ্রেপ্তারের সময়ও সে নিজেকে আড়াল করতে পুরোদস্তুর ‘সন্ন্যাসী’র ছদ্মবেশ ধারণ করেছিল। তবে এসএমপির চৌকস দলের নজরদারি এড়াতে পারেনি এই চিহ্নিত অপরাধী।

সিলেট মহানগরীকে ছিনতাইকারী ও অপরাধমুক্ত রাখতে এসএমপির এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd