• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

আর নয় বিদ্বেষ’: ‘সবার জন্য বাংলাদেশ’ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

‘আর নয় বিদ্বেষ’: ‘সবার জন্য বাংলাদেশ’ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

ঢাকা:

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’—এই মূল প্রতিপাদ্যকে ধারণ করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক প্ল্যাটফর্ম ‘সবার জন্য বাংলাদেশ’। সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, সাবেক বিচারপতি, আইনজীবী, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতাদের উপস্থিতিতে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ধর্ম, মত ও পথের প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তে একটি অন্তর্ভুক্তিমূলক আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর প্রস্তাবে এবং উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে সংগঠনের আহ্বায়ক নির্বাচিত করা হয়। এছাড়া বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বিচারপতি এমদাদুল হক আজাদ, সারোয়ার ওয়াদুদ চৌধুরী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজকে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করা হয়। খুব দ্রুত কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন এবং গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু।

এছাড়া আরও বক্তব্য দেন ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ড. বি এম শামসুল হক, বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. মোহাম্মদ শাহজাহান, অবসরপ্রাপ্ত কর্নেল আলাউদ্দিন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম এমদাদুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত মেজর এস এম হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত মেজর আমিন আহমেদ আফসারী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিয়াউল কবির দুলু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মনীন্দ্র কুমার নাথ, ড. মো. শরিফুল ইসলাম, আসমা হোসেন, বহ্নি বেপারী, মাওলানা মুফতি ফেরদাউস আহমদ (কুরাইশি), শাহ সুফী তৌহিদুল ইসলাম চিশতি-নিজামী, ড. মাওলানা আনিসুর রহমান জাফরী, মো. আফাজ উদ্দিন ফকির, খলিফা আব্দুল হাকিম সুরেশ্বরী, বাউল শিল্পী লতিফ সরকার, শাহ মো. পাগল মনির, শাহসুফি আল্লামা হানিফ নূরী, চিত্ত ফ্রান্সিস রিবেরু ও ডা. এস. এম সরওয়ার প্রমুখ।

বক্তারা বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’ মানে এমন একটি অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র—যেখানে ধর্ম, বর্ণ, দল বা জাতিগত পরিচয় নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মানবিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। বাংলাদেশ কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের নয়, এ দেশ এ দেশের সকল মানুষের। দেশের আবহমান বৈচিত্র্যকে ধারণ করে মানবাধিকার, ইনসাফ ও জাতীয় স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি আব্দুল্লাহ শহীদ, ডা. জয়দেব ভট্টাচার্য, নজরুল হক প্রধান, অ্যাডভোকেট মহসিন হোসেন, মো. শফিউল বাদশা শিপন, সাংবাদিক বাসুদেব ধর, মাওলানা আবুল বাশার, জামশেদ আনোয়ার তপন, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক, পারভীন নাসের খান ভাসানী, মেজর বিজয়, অ্যাডভোকেট সুশান্ত কুমার বসু, অ্যাডভোকেট ইব্রাহিম মোল্লা, আকতার হোসেন, লিটন এরশাদ, উইং কমান্ডার আমিনুল ইসলাম, মনি হায়দার, আলী হায়দার, দীপক সুমন ও ফকির আবুল সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd