• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ব্যাপক প্রস্তুতি গ্রহণ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৪ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ব্যাপক প্রস্তুতি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আধ্যাত্মিক নগরী সিলেটে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সরকারি সফর। রাষ্ট্রপতির এই আগমনকে নির্বিঘ্ন ও সফল করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় রাষ্ট্রপতির সফরসূচি সম্পর্কে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরবর্তীতে একই দিন বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সফরসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে তাঁর সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে বিভাগীয় এই নগরীতে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সভায় সকল সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে নিজ নিজ দপ্তরে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সরকারি কার্যালয়গুলোর আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধন, নগরীর সড়কসমূহ সংস্কার ও চলাচল উপযোগী করা এবং অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার ও ফুটপাতের অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।

যানজট নিরসনে নগরীর বিভিন্ন পয়েন্টে রাস্তার পাশে থাকা সিএনজি স্টেশনগুলো সাময়িকভাবে লালদিঘীর পাড়ে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির গাড়িবহরের সঙ্গে সার্বক্ষণিক মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা এবং পুরো নগরজুড়ে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd