• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত কু-খ্যা-ত মাদক সম্রাট মামুন গাজী গ্রেপ্তার

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক সম্রাট মামুন গাজী গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি / স্টাফ রিপোর্টার: পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছর তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক সাজা পরোয়ানাভুক্ত আসামি ও কুখ্যাত মাদক সম্রাট মো. মামুন গাজীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

পটুয়াখালী সদর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেহাকাঠি বাজার এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

আসামির পরিচয় ও সাজার বিবরণ

গ্রেপ্তারকৃত মো. মামুন গাজী পটুয়াখালী সদর উপজেলার সেহাকাঠি গ্রামের মৃত হানিফ গাজী ও মালেকা বেগম দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মামুন গাজীর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনার অভিযোগ রয়েছে। মাদক মামলায় বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ০১ (এক) বছর ০৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

যেভাবে পরিচালিত হয় অভিযান

গোপন সংবাদের ভিত্তিতে সেহাকাঠি বাজার এলাকায় মামুন গাজীর উপস্থিতির খবর পায় সদর থানা পুলিশ। এরপর পটুয়াখালী সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সুমন হাওলাদার, এএসআই মো. বায়েজীদ হোসেন এবং এএসআই মো. সালাউদ্দিন প্রধানের নেতৃত্বে পুলিশের একটি দল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে ঘিরে ফেলে এবং গ্রেপ্তার করে।

আদালতে সোপর্দ

পটুয়াখালী সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামুন গাজীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে চিহ্নিত মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের এমন সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd