• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

জন্মাষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৮০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: জন্মাষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সমাজ থেকে অন্যায় দূর করে সত্য, ন্যায়, মানবতা ও সার্বিক কল্যাণের পথে চলার প্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, শ্রীকৃষ্ণের সুমহান আদর্শ হৃদয়ে ধারণ করে একটি শান্তিময় ও সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সিলেটের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য ‘নগর পরিক্রমা’র উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ধর্ম যার যার, উৎসব সবার’

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, “আমরা অন্তরে বিশ্বাস করি—ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের নিজ ধর্ম স্বাধীন ও নির্বিঘ্নে পালন করার পূর্ণ অধিকার নিশ্চিত করা হয়েছে। আবহমান কাল ধরে পুণ্যভূমি সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ও অনন্য নজির রয়েছে, তা আমাদের গর্ব। এই সম্প্রীতির মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার পরিবেশ অটুট রাখতে হবে।”

তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “সিলেট সিটি কর্পোরেশন সবসময় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে আছে এবং থাকবে। সব ভেদাভেদ ভুলে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সমুন্নত রেখে একটি পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ, মানবিক ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” বক্তব্য শেষে তিনি জন্মাষ্টমী উপলক্ষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীসহ সিলেটের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য নগর পরিক্রমার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উৎসবমুখর নগর পরিক্রমা

উদ্বোধনের পর ঐতিহ্যবাহী নিম্বার্ক আশ্রমের সম্মুখভাগ থেকে সুসজ্জিত মঙ্গল শোভাযাত্রা ও নগর পরিক্রমা বের হয়। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি সিলেট নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিভিন্ন সাজে সজ্জিত হাজারো ভক্তের অংশগ্রহণে পরিক্রমাটি পুনরায় নিম্বার্ক আশ্রমে এসে ধর্মীয় সমাবেশে মিলিত হয়।

অতিথিবৃন্দের উপস্থিতি

সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে এবং রাজিব কুমার দে ও ঝলক আচার্য্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব অসিম কুমার সিংহ বাবলু।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা এবং সিলেট ইসকনের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মলয় পুরকায়স্থ, গোপিকা শ্যাম পুরকায়স্থ, শিবব্রত ভৌমিক চন্দন, বিজয় কৃষ্ণ বিশ্বাস, সুব্রত দেব, তুহিন কান্তি নাগ, চন্দন দাস, অ্যাডভোকেট শংকর দাস, সবুজ তালুকদার, সঞ্জয় সিংহ, সুজিত কুমার দেব, কল্লোল জ্যোতি বিশ্বাস, মিন্টু সিংহ, চমক দে পল্লু, টিটন মল্লিক, সুকান্ত গুপ্ত, হিরন্ময় দেব, তিলক প্রবাল দত্ত, সাজন রায় সাজু, অমিত ধর, বিশ্বদীপ চন্দ সৈকত, সজল কান্তি কর প্রমুখ।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd