• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

আদালতে হাসিমুখে আওয়ামী লীগ নেতা পল্লব: দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

আদালতে হাসিমুখে আওয়ামী লীগ নেতা পল্লব: দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ

সিলেট প্রতিনিধি / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: ঢাকায় গ্রেপ্তার হওয়া সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে কড়া পুলিশি পাহারায় তাঁকে সিলেটের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত এ আদেশ দেন।

আদালতে হাসিমুখ ও উৎসুক জনতার দৃষ্টি

আদালতে হাজির করার সময় সাবেক এই উপজেলা চেয়ারম্যানকে বেশ উৎফুল্ল ও হাসিমুখেই দেখা যায়। প্রিজন ভ্যান থেকে নামিয়ে এজলাসে নেওয়ার পথে উপস্থিত পরিচিত মুখ ও আশপাশের লোকজনের সাথে তাঁকে হাসিমুখে কুশল বিনিময় ও কথা বলতে দেখা গেছে, যা আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজনের মাঝে আলোচনার জন্ম দেয়।

যেভাবে গ্রেপ্তার ও মামলার বিবরণ

এর আগে গত শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায়, ওই সময় তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে একজন অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। ঢাকায় গ্রেপ্তারের পর তাঁকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশের একটি টিম রবিবার তাঁকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, “আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানায় দায়েরকৃত দুটি সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

পুলিশ সূত্রে আরও জানা যায়, বিয়ানীবাজারের সাবেক এই প্রভাবশালী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ৪টি মামলা ছাড়াও গোলাপগঞ্জ ও সিলেট মহানগরীর বিভিন্ন থানায় আরও অন্তত ১৬টি মামলা রয়েছে।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd