• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

মরমী সাধকদের সম্মান রক্ষা ও লোকসঙ্গীতের প্রসারে সিলেটে অনুষ্ঠিত হলো বাউল মেলা ২০২৬: চার জেলার শিল্পীদের মিলনমেলা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৮১ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মরমী সাধকদের সম্মান রক্ষা ও লোকসঙ্গীতের প্রসারে সিলেটে অনুষ্ঠিত হলো বাউল মেলা ২০২৬: চার জেলার শিল্পীদের মিলনমেলা

সিলেট প্রতিনিধি শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী:

আধ্যাত্মিক রাজধানী সিলেটের মাটির সুর ও লোকসংস্কৃতির গৌরবোজ্জ্বল ধারাকে বেগবান করতে এবং মরমী গীতিকবি ও সাধকদের ভাবমর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বাউল মেলা ২০২৬’।

সিলেট বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বাউলশিল্পী, গীতিকার এবং লোকসঙ্গীতের অসংখ্য ভক্ত-অনুরাগীদের সুসংগঠিত করার লক্ষ্যেই এই ঐতিহ্যবাহী মিলনমেলার আয়োজন করা হয়।

ঐতিহ্য সংরক্ষণ ও শিল্পীদের একতার বার্তা

মেলায় বক্তারা বলেন, আধ্যাত্মিক সাধক ও মরমি বাউলদের কালজয়ী সৃষ্টিকর্ম আবহমান বাংলার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে অনন্য মর্যাদায় আসীন করেছে। কিছু বিপথগামী ধারা ও অপপ্রচারের হাত থেকে বাউল অঙ্গনের পবিত্রতা ও সম্মান অক্ষুণ্ণ রাখতে সব শিল্পীকে আজ এক মঞ্চে ঐক্যবদ্ধ হতে হবে। খাঁটি মরমি সুর নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই লোকসঙ্গীতের ঐতিহ্য টিকে থাকবে।

চার জেলার বাউলসাধকদের মিলনমেলা

দিনব্যাপী আয়োজিত এ বাউল মেলায় অংশ নেন সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবীণ ও তরুণ বাউলশিল্পীবৃন্দ। সাধকদের রচিত বিখ্যাত দেহতত্ত্ব, ভাবতত্ত্ব ও আধ্যাত্মিক গানে মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। দূর-দূরান্ত থেকে আসা লোকসঙ্গীতপ্রেমীদের উপস্থিতি এ আয়োজনকে এক মহামিলনমেলায় রূপ দেয়।

অনুষ্ঠানে শিল্পীদের বিভিন্ন দাবি-দাওয়া, নিরাপত্তা এবং আর্থ-সামাজিক অবস্থান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বাউল নেতৃবৃন্দ।

 

দৈনিক জীবনযাত্রা

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd