• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

ট্রিপল মা-র্ডা-রে-র বিচার দাবিতে শাহী ঈদগাহে মানববন্ধন: প্রকৃত খু-নি-দে-র গ্রেপ্তারে ৩ দিনের আল্টিমেটাম

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১০৩ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সিলেটে রায়নগরের ট্রিপল মার্ডারের বিচার দাবিতে শাহী ঈদগাহে মানববন্ধন: প্রকৃত খুনিদের গ্রেপ্তারে ৩ দিনের আল্টিমেটাম

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর রায়নগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতদের প্রবাসী কন্যারা ও স্থানীয় এলাকাবাসী। আগামী তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার ও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে সিলেটজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুরে সিলেট মহানগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ প্রাঙ্গণে ‘বৃহত্তর শাহী ঈদগাহবাসী’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক হেলাল চৌধুরীর সভাপতিত্বে এবং স্থানীয় ব্যবসায়ী সোহাগ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দেন নিহত দম্পতির প্রবাসী দুই কন্যা তাহমিনা সাত্তার এনি ও সেলিনা সুলতানা শিখা।

পুলিশের বক্তব্যে অসঙ্গতি ও পরিবারের ক্ষোভ

মানববন্ধনে নিহতদের কন্যারা অভিযোগ করে বলেন, গত ১২ আগস্ট রায়নগরের মিতালী এলাকায় তাঁদের বাবা-মাসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে আসছে।

তাঁরা উল্লেখ করেন, ঘটনার দিন পুলিশের পক্ষ থেকে প্রেমের সম্পর্কের জেরে হত্যাকাণ্ডের কথা বলা হলেও পরবর্তীতে ‘খারাপ ব্যবহারের’ অজুহাত দেওয়া হয়। সর্বশেষ চুরির টাকা বা বাসাভাড়ার অর্থ জোগাড় করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটেছে—এমন দাবিও করা হয়। পুলিশের এহেন অসংলগ্ন বক্তব্যে ঘটনার মূল মোটিভ আড়াল হচ্ছে কি না, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

তদন্তে ধীরগতি ও ৩ দিনের আল্টিমেটাম

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, লোমহর্ষক এ ট্রিপল মার্ডারের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং নেপথ্যের প্রকৃত অপরাধীদের যেন দ্রুত চিহ্নিত করা হয়, সেই দাবি জানান তাঁরা।

প্রশাসনের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে সমাবেশ থেকে স্পষ্ট জানানো হয়, আগামী তিন দিনের মধ্যে যদি প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে তদন্তের দৃশ্যমান অগ্রগতি না দেখানো হয়, তবে প্রবাসী ও সাধারণ সিলেটবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বি মিল্লাত আহমেদ, সুয়েব আহমদ, রুবেল আহমেদ, ফাহিদ আহমদ, তানভীর আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত স্থানীয় নাগরিক।

দৈনিক জীবনযাত্রা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd