• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা: চালকসহ নি-হ-ত ২, আহত ১ ২০ লাখ টাকার ভারতীয় চকলেট ও কাভার্ডভ্যানসহ চোরাকারবারি আটক সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ ও সিএনজিসহ যুবক গ্রেফতার ৯০০ কলকারখানা বন্ধের দাবি নির্লজ্জ মিথ্যাচার: পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলকে ছাত্রদল সভাপতির পাল্টা জবাব বঁটি দিয়ে কু+পি-য়ে মায়ের মাথা বি-চ্ছি-ন্ন করলো শিক্ষক ছেলে: এলাকায় চরম চাঞ্চল্য, খু-নি পলাতক বিশ্বনাথে প্রবীণ বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের ইন্তেকাল: জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দা-ফ-ন সম্পন্ন সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির নিথর দেহ উদ্ধার: পরিচয় মিলেছে কিশোরগঞ্জের দুলাল মিয়ার হাসনাত-সারজিস ও রুমিন ফারহানাকে নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন: রাশেদ খানের ফেসবুক স্ট্যাটাস ঘিরে তোলপাড় রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রাইভেটকারের ধাক্কা: নি-হ-ত ২, ঢাকায় চিকিৎসাধীন আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক

বিশ্বনাথে প্রবীণ বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের ইন্তেকাল: জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দা-ফ-ন সম্পন্ন

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বিশ্বনাথে প্রবীণ বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের ইন্তেকাল: জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও পর্তুগাল প্রবাসী কামরুল ইসলামের পিতা, সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং নরসিংপুর গ্রামের প্রবীণ মুরব্বি হাজী এখলাছুর রহমান আর নেই।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাত ৮টা ১০ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার নামাজ ও দাফন

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) নরসিংপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের সুপুত্র হাফেজ ময়নুল ইসলাম। নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জ উ ম আবু মুনাঈম মঞ্জলালী। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণ

মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—

সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ, মাওলানা আজিজুর রহমান ও মাওলানা নু’মান আহমদ

মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান

বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম

বিএনপি নেতা বসির আহমদ ও খছরুজ্জামান খছরু

বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার

আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান

বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র সাবেক সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম

কাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমদ চৌধুরী

বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খান, মাস্টার হেকিম উদ্দিন

তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও বিএনপি নেতা এনাম শাহ প্রমুখ।

মরহুমের মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 

দৈনিক জীবনযাত্রা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd