• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সিলেট–তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী কিশোরী নি-হ-ত: আহত ৩

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৮ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সিলেট–তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী কিশোরী নিহত: আহত ৩

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি: সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে গেটলক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী নুসরাত জাহান তাসনিম (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হতাহতের পরিচয়

নিহত নুসরাত জাহান তাসনিম (১৫) ঢাকার যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল।

দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন:

মোহাম্মদ আলী (৩০)

সুমাইয়া আক্তার (২৬)

কুলসুম বেগম (৫৫)

(আহতরা সবাই একই পরিবারের সদস্য এবং ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার বাসিন্দা।)

ঘটনার বিবরণ ও উদ্ধার তৎপরতা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে বেড়াতে এসেছিলেন মোহাম্মদ আলী। সোমবার সকালে তারা জাফলংয়ের পর্যটনকেন্দ্রে যাওয়ার উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশায় (সিলেট-খ ১২-৫৯৭৮) রওয়ানা হন। পথিমধ্যে চিকনাগুল গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি দ্রুতগতির গেটলক বাস (সিলেট মেট্রো-ব ১১-০০১৪) অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই কিশোরী নুসরাতের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

যানজট ও পুলিশি পদক্ষেপ

দুর্ঘটনার পরপরই সিলেট–তামাবিল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd