• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

কানাইঘাটের রাজাগঞ্জ মাদ্রাসায় মুহতামিমসহ একসঙ্গে ১২ শিক্ষককে অব্যাহতি: নেপথ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব?

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১২৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কানাইঘাটের রাজাগঞ্জ মাদ্রাসায় মুহতামিমসহ একসঙ্গে ১২ শিক্ষককে অব্যাহতি: নেপথ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব?

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল হাদিস রাজাগঞ্জ মাদ্রাসা থেকে মুহতামিম মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশীসহ একসঙ্গে ১২ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একটি বৃহৎ কওমি মাদ্রাসার শীর্ষ পর্যায় থেকে একযোগে এতজন সিনিয়র শিক্ষককে বিদায় জানানোর ঘটনায় স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

পদত্যাগ ও অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকদের তালিকা

মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মুহতামিম মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশীর দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন মঞ্জুর করা হয়। একই সাথে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী আরও ১১ জন শিক্ষককে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অব্যাহতি পাওয়া অন্য শিক্ষকরা হলেন:

মাওলানা আহমদ আলী

মাওলানা হাবিবুর রহমান

মাওলানা আব্দুল জলিল

মাওলানা সালিম উদ্দিন চৌধুরী

মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী

মাওলানা জুনায়েদ আহমদ

মাওলানা বাহাউদ্দিন

মাওলানা হাসান আহমদ

মাওলানা বুরহান উদ্দিন নূরানী

মাস্টার ফখরুজ্জামান

মাস্টার ফয়জুর রহমান

নতুন প্রশাসনিক দায়িত্ব বণ্টন

শিক্ষক পরিবর্তনের পাশাপাশি মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তাৎক্ষণিক নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ‘সুরাইঘাটি হুজুর’ নামে পরিচিত বিশিষ্ট আলেমকে; একই সাথে তিনি মাদ্রাসার সানী শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া শায়খুল হাদিস ও শিক্ষা সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা মঈন উদ্দিন মুন্সি বাজারীকে।

কর্তৃপক্ষের অবস্থান ও স্থানীয় মহলে গুঞ্জন

মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদায়ী শিক্ষকদের দীর্ঘদিনের খেদমতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করা হয়েছে। তবে একসঙ্গে ১২ জন শিক্ষককে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কারণ বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরিচালনা নীতি ও প্রশাসনিক নানা বিষয়ে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল। মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী কওমি অঙ্গনে অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী মুখ হওয়ায় তাঁর পদত্যাগ এবং একসঙ্গে এতজন শিক্ষকের বিদায় নিছক নিয়মিত প্রশাসনিক রদবদল নাকি দীর্ঘদিনের পুঞ্জীভূত অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ—তা নিয়ে পুরো অঞ্চলজুড়ে তোলপাড় চলছে।

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd