• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নি-হ-ত

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩৬ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. উজ্জল হোসেন (২৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবর পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

নিহতের পরিচয় ও মানবিক সম্পৃক্ততা

নিহত উজ্জল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একজন সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন।

পেশাগত পরিচয়ের বাইরেও তিনি এলাকায় একজন মানবিক যুবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে তিনি মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তের জোগান দেওয়াসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

ঘটনার বিবরণ

নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, উজ্জল সম্প্রতি ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসেছিলেন। সোমবার সকালে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথিমধ্যে শান্তিগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় পৌঁছালে তিনি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

পুলিশের বক্তব্য

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি উল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। নিহতের স্বজনরা থানায় এলে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd