নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মেধা ও পেশাদারিত্বকে মূল্যায়নের নির্দেশ
জাতীয় ডেস্ক: পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলিকে প্রাধান্য দিয়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২৩ আগস্ট ২০২৬) বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
শহীদ ও গণতন্ত্রের সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদ এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী সকলের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন।
পদোন্নতিতে পেশাদারিত্বের তাগিদ
পদোন্নতির প্রক্রিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন:
রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের মূল্যায়ন করতে হবে।
পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের ভিত্তিতে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করতে হবে।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় দুর্যোগে বেসামরিক প্রশাসনকে সহায়তায় নৌ ও বিমান বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
অপারেশনাল স্থাপনা ও আধুনিক ড্রোন প্রযুক্তি পরিদর্শন
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। তিনি আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন (ADSI), এয়ার কমান্ড অপারেশন সেন্টার (ACOC) এবং এ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স (ARDC)-এর কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন।
এ সময় তিনি বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ড্রোন ব্যবস্থা যেমন—UAV, কামিকাজে ড্রোন (Kamikaze Drone), ইন্টারসেপ্টর ড্রোন (Interceptor Drone) ও ভিটিওএল (VTOL)-সহ আধুনিক সামরিক সরঞ্জাম পরিদর্শন করেন। প্রযুক্তিগত উদ্ভাবন ও আত্মনির্ভরতার পথে বিমান বাহিনীর সক্ষমতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
এস এম সোহাগ।
দৈনিক জীবনযাত্রা