• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক নাটোরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক: ৪টি মোবাইল ও মোটরসাইকেল জব্দ,

খাল পুনঃখনন প্রকল্পের সাশ্রয়কৃত ১ কোটি ৩৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

Reporter Name / ৫১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সততা ও আর্থিক স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: ডুমুরিয়ায় খাল পুনঃখনন প্রকল্পের সাশ্রয়কৃত ১ কোটি ৩৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

স্টাফ রিপোর্ট:

সরকারি অর্থ ব্যয়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার। উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে সাশ্রয় হওয়া ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা আর্থিক বিধিমালা অনুসরণ করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন তিনি।

প্রকল্পের বিবরণ ও বরাদ্দ

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলায় দুটি প্রধান খালের জন্য সরকার মোট ৩ কোটি ৯ লাখ ৬ হাজার ৭৬৯ টাকা বরাদ্দ দেয়।

প্রকল্পভুক্ত এলাকাগুলো হলো:

রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা থেকে বিল ডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা দক্ষিণপাশে ৮০ ফুট পর্যন্ত খাল।

সাহস ইউনিয়নের ডোলভাঙ্গা খাল থেকে কাঠবুনিয়া বড় দোয়ানে হয়ে তেলিখালি গেট অভিমুখে ভদ্রা নদী পর্যন্ত খাল।

খননকাজের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের দুই পাড়ে প্রায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।

সাশ্রয়ের প্রেক্ষাপট ও অর্থ ফেরত

ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফ হোসেন জানান, অতিবৃষ্টি ও মাটির প্রকৃতিগত জটিলতার কারণে রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা খালের ৭ কিলোমিটারের মধ্যে নির্ধারিত সময়ে ৫.১ কিলোমিটার অংশ খনন করা সম্ভব হয়।

প্রকল্পের কাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন করার পর শ্রমিকদের প্রকৃত মজুরি, যন্ত্রপাতি ও পরিবহনসহ যাবতীয় প্রয়োজনীয় ব্যয় পরিশোধ করা হয়। এরপর উদ্বৃত্ত ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এ কাজে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ইউএনওর বক্তব্য

ইউএনও সবিতা সরকার বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পের প্রতিটি টাকা জনগণের আমানত। আর্থিক নিয়মানুযায়ী যতটুকু বাস্তব কাজ হয়েছে, ঠিক ততটুকুরই বিল পরিশোধ করা হয়েছে। কোনো প্রকার অনিয়ম বা অপচয় না করে সাশ্রয়কৃত অবশিষ্ট অর্থ সরকারি বিধিমালা মেনে যথাযথভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।”

প্রশাসনিক দায়িত্ব পালনে এমন সততা ও অর্থ সাশ্রয়ের উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd