স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে দেশের সকল সিটি করপোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ
সিলেট প্রতিনিধি শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দ।
রবিবার (২৩ আগস্ট ২০২৬) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের বিস্তারিত ও উপস্থিতিবৃন্দ
সাক্ষাতকালে সিটি করপোরেশনসমূহের সার্বিক নাগরিক সেবা কার্যক্রম গতিশীল করা, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি এবং স্থানীয় সরকার প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন:
জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী: প্রশাসক, সিলেট সিটি করপোরেশন (সিসিক)
দেশের অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সাক্ষাতকালে মন্ত্রী নগরবাসী যেন নির্বিঘ্নে সব ধরনের নাগরিক সেবা পান এবং উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা বজায় থাকে, সে ব্যাপারে কার্যকর ভূমিকা পালনের জন্য সকল প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা