• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা-১৪ আসনে দোয়া মাহফিল: আয়োজক সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি নতুন চার মুখ: স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী, আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ তিনজন জুলাই যোদ্ধার ভয়ে ছাত্রলীগ-যুবলীগের কোটি কোটি কর্মী ইঁদুরের গর্তে’: সাবেক এমপি গোলাম মাওলা রনি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনাথে সিএনজিচালিত অটোরিকশায় ছাগল চুরি: টুকেরবাজারে চোর চক্রের ২ চালক গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ, থানায় মামলা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আখাউড়ায় কেল্লা শহীদের ওরসে এসে নৌকা দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃ-ত্যু নবীনগরে “সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর জমকালো ফাইনাল: চ্যাম্পিয়ন কসবা ইউনিয়ন সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: রয়েছে যেসব কর্মসূচি সিলেটে ট্রিপল মার্ডার মামলায় নতুন মোড়: এজাহারে নেই ধৃত বাবুলের নাম, ভূমি বিরোধে অভিযোগের তীর অ্যাডভোকেট সিরাজুল ইসলামের দিকে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপস্থিত শিক্ষক, কর্মচারী ও সুধীজনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

২ হাজার ৩৫ কোটি টাকার বরাদ্দ ও ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর

শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া অবসর ও কল্যাণ সুবিধার সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এই উদ্যোগের আওতায় কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দীর্ঘসূত্রতা ছাড়াই দেশের ৬৪ জেলার সংশ্লিষ্ট সুবিধাভোগী শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি এই অর্থ পাঠানো হচ্ছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর পরিবারের মুখে হাসি ফুটবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা -সত্যের সন্ধানে মানুষের পাশে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd