• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

বিশ্বনাথে সিএনজিচালিত অটোরিকশায় ছাগল চুরি: টুকেরবাজারে চোর চক্রের ২ চালক গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ, থানায় মামলা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১১৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বিশ্বনাথে সিএনজিচালিত অটোরিকশায় ছাগল চুরি: টুকেরবাজারে চোর চক্রের ২ চালক গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ, থানায় মামলা

সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাস্তা থেকে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় ছাগল চুরির ঘটনায় দুই সিএনজি চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) রাতে খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং- ১১)।

মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন—খাজাঞ্চী ইউনিয়নের পুষণী গুচ্ছগ্রামের বাসিন্দা আবারক (৪০) এবং দ্বীপবন্দ বিলপার গ্রামের মনু মিয়ার ছেলে কাহার (২৫)।

রাস্তা থেকে ছাগল তুলে চম্পট

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তায় একটি ছাগল চড়ছিল। এ সময় অভিযুক্ত আবারক ও কাহার তাদের সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ছাগলটি গাড়িতে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যান।

টুকেরবাজারে আটক ও গণধোলাই

ঘটনার পরপরই স্থানীয়ভাবে খোঁজখবর শুরু হয়। পরবর্তীতে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় চোরাই ছাগল ও সিএনজিসহ জনতা তাদের হাতেনাতে আটক করে। উত্তেজিত জনতা দুইজনকে উত্তম-মধ্যম (গণধোলাই) দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

“ছাগল চুরির ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd