• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সিলেট-তামাবিল সড়কে পিকআপ উল্টে মর্মান্তিক দুর্ঘটনা: ১ জনের মৃ-ত্যু, চালকসহ আহত ৪

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সিলেট-তামাবিল সড়কে পিকআপ উল্টে মর্মান্তিক দুর্ঘটনা: ১ জনের মৃত্যু, চালকসহ আহত ৪

সিলেট প্রতিনিধি: সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে ফয়েজ আহমদ নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ অন্তত আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারায় পিকআপ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী একটি পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট মেট্রো ১১-১৭১৮) জৈন্তাপুর উপজেলার উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই পিকআপটি সড়কের পাশে উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় গাড়িতে থাকা যাত্রী ফয়েজ আহমদ, চালকসহ চার-পাঁচজন গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

“বৃহস্পতিবার দিবাগত রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে একজনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার এবং এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd