• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মীরসরাইয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে সাদ্দাম মালের নায়িকা রিধিকা রিধির ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার: ১২ মামলার আসামি কু-খ্যা-ত মাদক কারবারি নুরুল সহযোগীসহ গ্রেফতার: ইয়াবা, নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা ও মোটরসাইকেল বিশ্বনাথে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছালেক মিয়া গ্রেফতার বিশ্বনাথে ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আটক তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নি-হ-ত ১, আহত অন্তত ৫ গোয়াইনঘাটে ধর্ষণের বিচার চেয়ে থানায় অভিযোগ করায় চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা: এলাকায় চরম উত্তেজনা সিলেটে ট্রিপল মা-র্ডা-র: নি-হ-ত আব্দুস সাত্তারের বাসভবনে দুই মন্ত্রী, দ্রুত বিচার ও কঠোর ব্যবস্থার আশ্বাস শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল রেকর্ড ৭০ লাখ ৮৫ হাজার টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার

আখাউড়ায় কেল্লা শহীদের ওরসে এসে নৌকা দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃ-ত্যু

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৯ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আখাউড়ায় কেল্লা শহীদের ওরসে এসে নৌকা দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার / আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর হযরত শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) প্রকাশ কেল্লা শহীদের ওরসে অংশ নিতে এসে নৌকা দুর্ঘটনায় তাজেল বিবি (৭৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে খড়মপুর মাজার সংলগ্ন রেলওয়ে ব্রিজের পাকা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজেল বিবি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ১ নম্বর স্নানঘাট ইউনিয়নের স্নানঘাট গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী।

ঘাটে নৌকা ভেড়ানোর সময় দুর্ঘটনা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাজেল বিবি নিজ এলাকা হবিগঞ্জের বাহুবল থেকে প্রায় ৭০-৮০ জন ভক্ত-আশেকানের সঙ্গে ইঞ্জিনচালিত বড় নৌকায় করে খড়মপুর ওরসে এসেছিলেন। মাজার সংলগ্ন রেলওয়ে ব্রিজের পাশের পাকা ঘাটে নৌকাটি ভেড়ানোর সময় তাজেল বিবি নৌকার সামনের অংশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় পেছনে থাকা আরেকটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে তুলনামূলক দ্রুতগতিতে এসে সংশ্লিষ্ট নৌকায় সজোরে ধাক্কা দেয়। এতে তাজেল বিবি ছিটকে পাকা ঘাটে পড়ে যান। সঙ্গে সঙ্গে নৌকার সামনের অংশ আবারও সজোরে ঘাটে আঘাত হানলে তিনি নৌকা ও পাকা ঘাটের মাঝখানে চাপা পড়ে মাথা ও মুখে গুরুতর আঘাত পান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন

দুর্ঘটনাস্থলে উপস্থিত থাকা স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, ওরসে আগত ভক্তদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদারকি করা হচ্ছে। এই ধরনের অসাবধানতাবশত দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

“নৌকায় ধাক্কা লেগে ঘাটে পড়ে গিয়ে ওই নারী গুরুতর আঘাত পান। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd