‘১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন।
আজ মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি’র উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াই ও জুলাই জাগরণের মহান শহীদদের স্মরণ করে বলেন, “বিগত ১৭ বছরের অকাতর আত্মত্যাগ এবং ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান বাংলাদেশকে এক নতুন গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছে। এই অর্জনকে ধরে রেখে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
আলোচনা সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিশিষ্ট গুণীজনেরা অংশ নেন।