• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
 ‘হাসিনার সিস্টেম না ভেঙে বিদ্যুৎ খাত বাঁচান’: চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা: প্রখ্যাত শিল্পী মুজিব পরদেশী কারাগারে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তফা কামাল আর নেই জুলাই আন্দোলনের সকল অংশীজনের সাথে আলোচনা করে সংবিধানের সংশোধন চূড়ান্ত হবে: বিশেষ কমিটির ১ম বৈঠক ‘১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৬টি রায়ে ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন নতুনধারার কার্যালয় ভাঙচুর ও হামলার প্রতিবাদে মোমিন মেহেদীর সংবাদ সম্মেলন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে রামরু’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ কলাপাড়ায় ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বিচারের অপেক্ষায় ১ বছর ১০ মাস: দারুস সালামে পোশাক শ্রমিক রোজিনা হত্যা মামলার আসামি স্বামী আজও ধরাছোঁয়ার বাইরে

জুলাই আন্দোলনের সকল অংশীজনের সাথে আলোচনা করে সংবিধানের সংশোধন চূড়ান্ত হবে: বিশেষ কমিটির ১ম বৈঠক

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জুলাই আন্দোলনের সকল অংশীজনের সাথে আলোচনা করে সংবিধানের সংশোধন চূড়ান্ত হবে: বিশেষ কমিটির ১ম বৈঠক

সংসদ বিষয়ক প্রতিবেদক | ঢাকা

“জুলাই আন্দোলনের সকল অংশীজনের সাথে আলোচনা করে সংবিধানের সংশোধন চূড়ান্ত হবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি-এর সভাপতিত্বে আজ সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ মো: নূরুল ইসলাম, এমপি; কমিটির সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান, এমপি; কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি; কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি; কমিটির সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আন্দালিভ রহমান, এমপি; কমিটির সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি; কমিটির সদস্য ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি; কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি; কমিটির সদস্য সাকিলা ফারজানা, এমপি ও মো: মাহমুদুল হক রুবেল, এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনা করে। কমিটি আজকের এই বৈঠককে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করে।

কমিটি সংবিধান সংশোধনের জন্য জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্য, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, শিক্ষক প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সদস্য, বিরোধী দলের সদস্য ও অন্যান্য অংশীজনদের সাথে আলোচনা করবে।

কমিটি সংবিধান সংশোধনকে এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যাতে সমাজের সকল শ্রেণীর পেশার মানুষ মনে করবে তিনি সংবিধান সংশোধনের একজন অংশীজন। সংবিধান সংশোধন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যা আগামী প্রজন্মের জন্য সুফল বয়ে নিয়ে আসবে বলে কমিটি অভিমত ব্যক্ত করে।

জুলাই চেতনা তথা জুলাই সনদকে ধারণ করেই সংবিধান সংশোধন হবে বলে কমিটি বৈঠকে উল্লেখ করে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির কমিটি সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া, আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং আইন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd