• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

মিরপুর কলেজের দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু: পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গেলেন এমপি তুলি

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মিরপুর কলেজের দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু: পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গেলেন এমপি তুলি

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬

রাজধানীর মিরপুর কলেজের দেয়াল ধসে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় এক বোনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি। এই দুর্ঘটনায় আরও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি দ্রুততম সময়ে চিকিৎসাধীন আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ছুটে যান। সেখানে গিয়ে তিনি আহতদের চিকিৎসার শারীরিক খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান।

আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

হাসপাতাল পরিদর্শনকালে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী আহতদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসা প্রদান করতে হবে।

তিনি পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তাদের প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ওষুধপত্র সরবরাহের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেলসহ দলীয় স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd