যুক্তরাজ্যে সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা: মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনের সলিলসমাধি, শোকের ছায়
সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।
যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির ওয়েস্ট মার্সি (West Mersea) সমুদ্র সৈকতে পানিতে ডুবে একই পরিবারের মা ও শিশু কন্যাসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী বাঙালি কমিউনিটিসহ নিহতদের নিজ জন্মভূমি সিলেটে গভীর শোক ও শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে।
মর্মান্তিক দুর্ঘটনার বিবরণ
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের কোলচেস্টার (Colchester) শহরের পার্শ্ববর্তী জনপ্রিয় পর্যটন এলাকা ‘ওয়েস্ট মার্সি’ সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সৈকতে অবস্থানকালে হঠাৎ পানিতে তলিয়ে যান তাঁরা। পরবর্তীতে তাঁদের উদ্ধার করার চেষ্টা করা হলেও তিনজনেরই জীবনাবসান ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান মজিব-এর প্রিয় কন্যা এবং সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মকন মিয়ার ছেলে ও যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ডা. শেখ মনসুর আহমদের সহধর্মিণী ও তাঁর স্নেহের শিশু কন্যাসন্তান।
প্রবাস ও দেশে গভীর শোকের ছায়া
একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক ও আকস্মিক প্রয়াণে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের মাতম নেমে এসেছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রবাসী সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শোক ও গভীর সমবেদনা প্রকাশ করছেন।
মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন মহল থেকে দোয়া প্রার্থনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
দৈনিক জীবন যাত্রা
প্রকাশক ও সম্পাদক: এস এম সোহাগ ফরাজী