• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

কুমারখালীতে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুমারখালীতে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার: অভিযুক্ত শিক্ষক আটক, সালিশ বসিয়ে ধামাচাপার চেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:

কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক (বড় হুজুর) মোস্তাফিজুর রহমানকে (২৫) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের তালোয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।

স্বপ্ন দেখার দোহাই দিয়ে দিনের পর দিন নির্যাতন

পুলিশ, ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১২ জুলাই সকালে মাদ্রাসার বড় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে মোস্তাফিজুর রহমান ওই মক্তব শিক্ষার্থীকে প্রথম বলাৎকার করেন। অন্য শিশুরা ঘটনাটি দেখে ফেললেও ভয়ে তখন কাউকে কিছু জানায়নি। তবে কানাঘুষায় বিষয়টি জানাজানি হওয়ার জেরে আজ মঙ্গলবার দুপুরে এক শিশুকে মারধর করেন অভিযুক্ত শিক্ষক। স্থানীয়রা মারধরের কারণ অনুসন্ধান করতে গেলে বীভৎস বলাৎকারের ঘটনাটি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী শিশু ও তার বাবার গুরুতর অভিযোগ— স্বপ্ন দেখার কথা বলে এবং ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষক শিশুটিকে গত দশ-বারো দিন ধরে একাধিকবার বলাৎকার করেছেন।

ধামাচাপা দিতে বিএনপির নেতাসহ মাদ্রাসা কমিটির সালিশ

লোমহর্ষক এ ঘটনাটি জানাজানি হওয়ার পর তা আইনের হাত থেকে রক্ষা ও ধামাচাপা দিতে আজ দুপুর ২টার দিকে মাদ্রাসায় এক বিচার সালিশের আয়োজন করে পরিচালনা কমিটি। এতে মাদ্রাসা কমিটির সভাপতি মো. জুলফিকার মাহমুদ এবং সহ-সভাপতি ও জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনার গভীরতা বাড়লে ও সেখানে বিপুল উৎসুক জনতা ভিড় জমালে খবর পেয়ে দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সালিশ বসানোর বিষয়টি স্বীকার করে মাদ্রাসা কমিটির সভাপতি জানান, মীমাংসার উদ্দেশ্যে তারা বৈঠকে বসেছিলেন। তবে অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, শিক্ষার্থীরা মিথ্যা বলছে।

পুলিশের হস্তক্ষেপে শিক্ষক আটক

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এই ধরনের ফৌজদারি ও গুরুতর সামাজিক অপরাধে কোনো অবস্থাতেই সালিশ বসানোর আইনি সুযোগ নেই।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমানকে আটক করে এবং ভুক্তভোগী শিশু ও তার বাবাকে পুলিশি হেফাজতে নেয়। প্রাথমিকভাবে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd