• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৫০ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী | দৈনিক জীবনযাত্রা:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী ও উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ ১৯ জুলাই (রোববার) সকাল ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব শেখ তাহির আলী উচ্চ বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের পাশে মোক্তার আলী ফাউন্ডেশন

ফাউন্ডেশনের সদস্য সচিব এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব শেখ তাহির আলী উচ্চ বিদ্যালয়ের কৃতি ও সাধারণ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরণের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন।

শিক্ষা উপকরণ বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— আলহাজ্ব শেখ তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী এবং বিদ্যালয়ের অফিস সহকারী আহমদ আলীসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীদের আনন্দ ও প্রশংসা

শিক্ষা সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ভুয়সী প্রশংসা করেন। তারা অনুভূতি ব্যক্ত করে বলেন,

“বিগত বছরগুলোতেও আমরা মোক্তার আলী ফাউন্ডেশনের আয়োজিত বিভিন্ন কার্যক্রম ও বৃত্তিমূলক পরীক্ষার মাধ্যমে অংশ নিয়ে বেশ আনন্দিত ও উপকৃত হয়েছি। আমাদের পড়াশোনার মানোন্নয়নে বিশ্বনাথে এ ধরণের একটি মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।”

বিদ্যালয় কর্তৃপক্ষও ফাউন্ডেশনের এই মানবিক ও শিক্ষার্থীবান্ধব ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এমন সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd