২৫ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সুফি সুন্নি পীর-মাশায়েখদের মহাসমাবেশ: দেশব্যাপী জোর প্রস্তুতি
ধর্মীয় প্রতিবেদক | দৈনিক জীবনযাত্রা:
ঈমান-আকীদা রক্ষা, সুন্নি উম্মাহর ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী ২৫ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামের যৌথ আহ্বানে এক বিশাল মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সুন্নিয়তের পতাকাতলে সর্বস্তরের মুসলিম জনতাকে ঐক্যবদ্ধ করতে দেশব্যাপী এই মহাসমাবেশের জোর প্রস্তুতি চলছে।
তরুণ উলামায়ে কেরামের দেশব্যাপী গণসংযোগ
সমাবেশ সফল করতে দেশের তরুণ উলামায়ে কেরাম ইতিমধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও দাওয়াতী কার্যক্রম শুরু করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুফিবাদী দর্শনের প্রসারে এবং ইসলামের মূল ধারা তথা সুন্নিয়তের চেতনাকে সুদৃঢ় করতে এই মহাসমাবেশ ইতিহাসের এক অনন্য সাক্ষী হয়ে থাকবে।
পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে অংশগ্রহণের আহ্বান
মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে দেশপ্রেমিক ও সুন্নী জনতাকে পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে নির্ধারিত দিনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। ওলামায়ে কেরাম বলেন,
“আসুন, ঐক্যের শক্তিতে সত্যের বার্তা আরও সুদৃঢ় করি। ইসলামের প্রকৃত শান্তি ও সুফিবাদী সুন্নি আকিদার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এই মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।”
এক নজরে মহাসমাবেশের তথ্য:
তারিখ: ২৫ জুলাই (আগামী শনিবার)
স্থান: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
মূল লক্ষ্য: ঈমান-আকীদার সুরক্ষা, সুন্নি উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তি প্রতিষ্ঠা।
এস এম সোহাগ ফরাজী।।