• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নর্থ টাওয়ারে জুয়েলারি ব্র্যান্ড ‘আবান গোল্ড’-এর বর্ষপূর্তি: দীঘি, তানজিন তিশা ও কেয়া পায়েল বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ৭ দালাল কারাদণ্ড

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে র‌্যাবের হানা: ৭ দালাল গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কেরাণীগঞ্জ প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতারকৃতদের অপরাধের তারতম্য অনুযায়ী বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী তামজীদ আহমেদ-এর নেতৃত্বে এবং র‌্যাব-১০-এর সদর কোম্পানীর সহযোগিতায় এই বিশেষ আভিযানিক কার্যক্রম পরিচালিত হয়।

গ্রেফতার ও দণ্ডপ্রাপ্তদের বিবরণ

পাসপোর্ট অফিসে আসা সাধারণ সেবা প্রত্যাশীদের হয়রানি ও জালিয়াতির অভিযোগে গ্রেফতারকৃত ৭ দালালের নাম ও তাদের সাজা নিচে দেওয়া হলো:

২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড: হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো: রাতুল (২৪) ও সব্বির (২৫)।

১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড: মোরাদ (২৪) ও আবুল হাসান (৩৮)।

১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড: মো: আরমান (৪৫)।

যেভাবে চলতো দালালের দৌরাত্ম্য

র‌্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষকে পাসপোর্ট দ্রুত করে দেওয়া বা ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের বেআইনি কর্মকাণ্ড ও দৌরাত্ম্যের কারণে সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছিল এবং দূর-দূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশী সাধারণ মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছিলেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আজ সকালে ছদ্মবেশে অভিযান চালায় র‌্যাব-১০ ও ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল পণ্য ও বিভিন্ন সরকারি দপ্তরে দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাব শক্ত অবস্থানে রয়েছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন— জনস্বার্থে সরকারি দপ্তরে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং দালাল চক্রের অপতৎপরতা ও দৌরাত্ম্য পুরোপুরি নির্মূল করতে র‌্যাবের এই ধরণের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত ৭ আসামিকে বিধি মোতাবেক কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ নিশ্চিত করেছে।

 

এস এম সোহাগ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd