• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নর্থ টাওয়ারে জুয়েলারি ব্র্যান্ড ‘আবান গোল্ড’-এর বর্ষপূর্তি: দীঘি, তানজিন তিশা ও কেয়া পায়েল বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

জুলাই শহীদ দিবসে নারায়ণগঞ্জে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ মোনাজাত

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জুলাই শহীদ দিবসে নারায়ণগঞ্জে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ মোনাজাত

নারায়ণগঞ্জ প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

শহীদদের স্মরণে পুষ্পস্তবক ও বিশেষ মোনাজাত

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে জেলা পুলিশের একটি চৌকস দল শহীদদের সম্মানে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের আলোচনা সভায় বিশেষ অতিথি এসপি

পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।

আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জুলাই বিপ্লবের বীর শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, শহীদদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও জনগণের পাশে থেকে কাজ করে যাবে।

উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বীর ছাত্র-জনতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd