• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার এমপি আবুল হোসেন খানের ১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি

সিলেটে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ!

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩৪ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সিলেটে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ!

সিলেট প্রতিনিধি , শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী | দৈনিক জীবনযাত্রা:

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত ১৭ জন আইন কর্মকর্তা একযোগে নিজেদের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) এবং সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে তারা সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কার্যালয়ে গিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর লেখা পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন।

বিকেলে এই গণ-পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. আব্দুল খালিক।

পদত্যাগের নেপথ্যে যেসব কারণ

হঠাৎ কেন এই একযোগে পদত্যাগ—জানতে চাইলে ল’ইয়ার্স কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. আব্দুল খালিক জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গণভোট, সংবিধান সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়নে অনীহা প্রকাশ এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদের স্বরূপ তারা পদসমূহ হতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী আইনজীবীরা তাঁদের পৃথক পৃথক আবেদনপত্রে উল্লেখ করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সরকারের নীতিগত সিদ্ধান্তের বেশ কিছু বিষয়ে ভিন্নমত পোষণ করে ও প্রতিবাদস্বরূপ তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ভবিয্যতেও দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি একজন আইনজীবী হিসেবে সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবেন বলে তাঁরা পুনর্ব্যক্ত করেন।

পদত্যাগকারী ১৭ আইন কর্মকর্তার তালিকা

একযোগে পদত্যাগপত্র জমা দেওয়া ১৭ জন আইন কর্মকর্তার নাম নিচে তুলে ধরা হলো:

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি):

১. এডভোকেট মো. আলিম উদ্দিন

অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত জিপি):

২. এডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদমর্যাদার ১৫ জন:

৩. এডভোকেট মো. রবিউল ইসলাম

৪. এডভোকেট জুনেদ আহমদ

৫. এডভোকেট মো. মোজাম্মিল আলী

৬. এডভোকেট মো. রহমত আলী

৭. এডভোকেট ইয়াসিন খান

৮. এডভোকেট মো. নাজমুল ইসলাম

৯. এডভোকেট সালেহ আহমদ

১০. এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী

১১. এডভোকেট কাজী আতিফুল হক

১২. এডভোকেট সাদেক আহমদ

১৩. এডভোকেট মোহাম্মদ ময়নুল ইসলাম

১৪. এডভোকেট মো. আব্দুল গফফার

১৫. এডভোকেট আফজল মিয়া তালুকদার

১৬. এডভোকেট খায়রুল আলম এবং

১৭. এডভোকেট মোস্তাফিজুর রহমান।

একযোগে এত বিপুল সংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনায় সিলেটের আদালত পাড়ায় ও সচেতন মহলে ব্যাপক আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট আদালতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd